এই ধ্বংসাত্মক হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নাবলুস এবং রামাল্লাহ ও আল-বিরা অঞ্চল। কমিশন নথিভুক্ত করা মোট ঘটনার প্রায় ৬১.৩ শতাংশই ঘটেছে এই দুটি এলাকায়, যার মধ্যে নাবলুসে ২৮১টি এবং রামাল্লাহ ও আল-বিরায় ২৭১টি অগ্নিকা- ঘটেছে। একই সময়ে অন্তত ১২১টি ফিলিস্তিনি জনপদ সম্পূর্ণ বা আংশিকভাবে বাস্তুচ্যুত হয়েছে, যার মধ্যে ৪৬টি এলাকা পুরোপুরি জনশূন্য হয়ে পড়েছে। এর ফলে ৩,০০০-এরও বেশি শিশুসহ মোট ৬,২০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিজেদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। ফিলিস্তিনি কমিশন এই সহিংস হামলার জন্য ইসরাইলি সরকারের ‘সহায়ক পরিবেশ’-কে দায়ী করেছে, যা দখলদারদের আইনি সুরক্ষা প্রদান করে বিচারে মুক্ত থাকার সুযোগ তৈরি করে দিচ্ছে। একই সঙ্গে অবৈধ ইসরাইলি বসতিগুলো দিন দিন অগ্নিসংযোগ, রাস্তা অবরোধ এবং ফিলিস্তিনিদের জমি ও পানির উৎসে চলাচলের অধিকার হরণ করার প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। সূত্র : আনাদোলু এজেন্সি।
ইসরাইলি দখলদাররা ফিলিস্তিনিদের ৮৯% অগ্নিসংযোগের পেছনে
২০২৩ সালের শুরু থেকে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর, ভবন ও যানবাহনে ঘটে যাওয়া অগ্নিসংযোগের ঘটনার প্রায় ৮৯ শতাংশের জন্য ইসরাইলি দখলদাররা দায়ী। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা...