calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / জাতীয় / সন্তান বিক্রির উপক্রম হওয়া অসহায় আঁখির পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

সন্তান বিক্রির উপক্রম হওয়া অসহায় আঁখির পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

অভাবের তাড়নায় অনাগত সন্তান বিক্রির কথা ভাবতে বাধ্য হওয়া অসহায় গর্ভবতী নারী আঁখি ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবারটির আর্থিক সংকটের কথা জানতে পেরে তাৎক্ষণিকভাবে খোঁজ নেওয়ার পাশাপাশি...

person
ডেস্ক নিউজ verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬ • দুপুর ০১:৫০
history আপডেট: ১৪ দিন আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১০৬ বার পঠিত

সম্প্রতি ‘গর্ভের সন্তান বিক্রি করতে চান আঁখি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয় গণমাধ্যমে। প্রতিবেদনে উঠে আসে আঁখির অসহায়ত্বের চিত্র। তৃতীয়বারের মতো মা হতে যাওয়া এই নারীর স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির অসুস্থতা এবং সংসারের আর্থিক সংকটের কারণে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটছে তাদের।

প্রতিবেদনটি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি পরিবারটির খোঁজখবর নিতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন। নির্দেশনা পাওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে আঁখি ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। মাত্র এক ঘণ্টার মধ্যে পরিবারটির সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেওয়া হয়।

এ সময় জানা যায়, স্বামীর চিকিৎসার খরচ ও সংসার চালাতে গিয়ে ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়েছে পরিবারটি। সেই ঋণ পরিশোধের অসহায় চেষ্টা থেকেই অনাগত সন্তান বিক্রির মতো হৃদয়বিদারক সিদ্ধান্তের কথা ভাবতে বাধ্য হন আঁখি।

পরিবারটির দুরবস্থার কথা জানার পর তাদের সহায়তায় এগিয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় গত রোববার আঁখি ও তার পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাকা হয়। সেখানে তাদের হাতে এক লাখ টাকার একটি চেক তুলে দেওয়া হয়।

এ ছাড়া আঁখির নিরাপদ সন্তান প্রসবের জন্য প্রয়োজনীয় সব খরচ বহনের আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি পরিবারটির আর্থিক সংকট কাটিয়ে উঠতে কর্মসংস্থানের ব্যবস্থা করার বিষয়েও আশ্বস্ত করা হয়।

প্রতিকূল পরিস্থিতিতে অনাগত সন্তানকে ঘিরে এমন কঠিন সিদ্ধান্তের কথা ভাবতে বাধ্য হওয়া আঁখির পরিবারের জন্য এই সহায়তা কিছুটা স্বস্তি বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।