calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড ◆ হকারদের পুনর্বাসনেই হতে পারে শপিং মলের সংকটের সমাধান ◆ ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় ক্ষুব্ধ এনইসি, জানাল প্রতিবাদ ◆ ইসরাইলের নির্বাচন কমিশন নির্বাচনের ফল নিয়ে অবস্থান স্পষ্ট করল
home হোম / জাতীয় / উজোবাজারে সড়ক অবরোধ ঘিরে সংঘর্ষ ও গোলাগুলি, পাহারায় ৩ হাজার পর্যটককে উদ্ধার
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

উজোবাজারে সড়ক অবরোধ ঘিরে সংঘর্ষ ও গোলাগুলি, পাহারায় ৩ হাজার পর্যটককে উদ্ধার

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ ও গোলাগুলির খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ • দুপুর ০১:৩৩
history আপডেট: ১১ দিন আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১০১ বার পঠিত

জানা গেছে, বৃহস্পতিবার সকালে সাজেক সড়কে অবরোধ কর্মসূচি শুরু হয়। এর মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তায় প্রায় তিন হাজার পর্যটককে সাজেক থেকে খাগড়াছড়িতে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

সকাল সাড়ে ৮টার দিকে সাজেক থেকে ছেড়ে আসা পর্যটকবাহী গাড়িগুলো উজোবাজার এলাকায় পৌঁছালে অবরোধকারীদের বাধার মুখে পড়ে। এ সময় সড়কে স্থাপন করা ব্যারিকেড সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী।

একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রথমে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটলেও পরে গোলাগুলি শুরু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে গুলিবর্ষণের ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সাজেক থেকে রওনা হওয়া পর্যটকরা দিঘীনালার কাছাকাছি পৌঁছেছেন। অন্যদিকে উজোবাজার এলাকায় অবরোধকারীদের অবস্থান অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

স্থানীয় আঞ্চলিক দুই রাজনৈতিক সংগঠনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলমান বিরোধের জেরে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও কার্বারী অ্যাসোসিয়েশন এই সড়ক অবরোধের ডাক দেয় বলে জানা গেছে।

এদিকে চলমান বিরোধ ঘিরে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা। তাঁর দাবি, ইউপিডিএফ উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। সাজেকে দীর্ঘদিন ধরে ইউপিডিএফের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড ও স্থানীয় বাসিন্দাদের ওপর নিপীড়নের অভিযোগ থেকে দৃষ্টি সরাতেই এমন প্রচারণা চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

তবে এসব পাল্টাপাল্টি অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি।