calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / কেইন ও এমবাপ্পেকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জরিপে এগিয়ে কে?
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

কেইন ও এমবাপ্পেকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জরিপে এগিয়ে কে?

ব্যালন ডি’অরের দৌড়ে কে এগিয়ে, তা নিয়ে চলছে আলোচনা। আনুষ্ঠানিক ফল ঘোষণার আগে আরব বিশ্বের জনপ্রিয় ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট কুয়োরার ১৫ সম্পাদকের ভোটে সবার ওপরে আছেন লামিনে ইয়ামাল। ১৯৫ পয়েন্ট নিয়ে হ্যারি কেইন ও...

person
ডেস্ক নিউজ verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ • দুপুর ১২:৪৮
history আপডেট: ১৩ দিন আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৫১ বার পঠিত

কুয়োরার সম্পাদকদের এই ভোটাভুটিতে দ্বিতীয় হয়েছেন কেইন। বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার পেয়েছেন ১৬২ পয়েন্ট। আর ১১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন এমবাপ্পে।

কুয়োরার ভোটে ইয়ামালের এগিয়ে থাকার বড় কারণ প্রথম স্থানের ভোট। ১৫ জন সম্পাদকের মধ্যে সাতজন তাঁকে নিজেদের প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছেন। পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় স্থান থেকেও পয়েন্ট পেয়েছেন তিনি। সব মিলিয়ে ১৯৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেন বার্সেলোনা তারকা।

অন্যদিকে, দ্বিতীয় স্থানের ভোটে সবচেয়ে বেশি জায়গা পেয়েছেন কেইন। এতে তাঁর মোট পয়েন্টের হিসাবও বেড়েছে। তবে শেষ পর্যন্ত ইয়ামালের সঙ্গে ব্যবধান ঘোচাতে পারেননি তিনি।

এমবাপ্পে পেয়েছেন ১১৬ পয়েন্ট। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান মিলিয়ে ভোট পাওয়ায় শীর্ষ তিনে জায়গা করে নিয়েছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।

তালিকার চারে আছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার সাবেক অধিনায়কের সংগ্রহ ৪৫ পয়েন্ট। ২২ পয়েন্ট নিয়ে পঞ্চম হয়েছেন খভিচা কাভারাৎসখেলিয়া। ১৫ পয়েন্ট পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন ফাবিয়ান রুইজ।

এই ভোটাভুটিতে প্রত্যেক সম্পাদক তিনজন খেলোয়াড়কে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রেখেছেন। প্রথম স্থানের জন্য ১৫ পয়েন্ট, দ্বিতীয় স্থানের জন্য ১২ পয়েন্ট এবং তৃতীয় স্থানের জন্য ১০ পয়েন্ট বরাদ্দ ছিল। অর্থাৎ, শুধু প্রথম পছন্দের ভোট নয়, তিনটি অবস্থানে পাওয়া পয়েন্ট যোগ করেই চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে।

ফ্রান্স ফুটবল সাময়িকীর দেওয়া ব্যালন ডি’অর ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। বিজয়ী নির্বাচনে খেলোয়াড়ের ব্যক্তিগত পারফরম্যান্স, দলের সাফল্যে অবদান এবং সামগ্রিক অর্জন বিবেচনায় নেওয়া হয়।

তবে কুয়োরার এই ভোট কেবল অংশ নেওয়া সম্পাদকদের পছন্দের প্রতিফলন। এর কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি নেই এবং ব্যালন ডি’অরের মূল ফলাফলেও এর কোনো প্রভাব নেই। তাই ইয়ামাল কুয়োরার ভোটে এগিয়ে থাকলেও আনুষ্ঠানিক পুরস্কার কার হাতে উঠবে, তা জানতে অপেক্ষা করতে হবে ঘোষণার জন্য।