calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / সারা বাংলা / টঙ্গীতে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ: শিক্ষক আটক, মাদ্রাসায় হট্টগোল ও পাল্টাপাল্টি মামলা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

টঙ্গীতে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ: শিক্ষক আটক, মাদ্রাসায় হট্টগোল ও পাল্টাপাল্টি মামলা

গাজীপুরের টঙ্গীস্থ ‘ক্বারীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা’য় সাত বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে হট্টগোল, লাঞ্ছনা, ভাঙচুর ও অর্থ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার...

person
ডেস্ক নিউজ verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ • দুপুর ১২:৩৭
history আপডেট: ১০ দিন আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ১১৭ বার পঠিত

ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উক্ত মাদ্রাসার খণ্ডকালীন শিক্ষক মোসলেম উদ্দিনের বিরুদ্ধে এক শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে।  শিশুর বাবা স্থানীয় বাসিন্দা এবং কিছু সংবাদকর্মীদের সাথে নিয়ে মাদ্রাসায় যান। সাংবাদিকদের উপস্থিতিতে মাদরাসা অধক্ষের রুমে অভিযুক্ত শিক্ষক শিশুটিকে  চুমু দেওয়ার বিষয়টি স্বীকার করলে ক্ষুব্ধ হয়ে শিশুটির বাবা তাঁকে চড় মারেন। পরবর্তীতে উপস্থিত জনতা অভিযুক্তকে ধরে পুলিশে সোপর্দ করে। এই সম্পূর্ণ ঘটনার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়।

ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি সামাজিক ও ভার্চুয়াল মাধ্যমে ভিন্ন মাত্রা পায়। কিছু আলেম ও একাংশের ব্যক্তিরা আইন নিজের হাতে তুলে নেওয়া এবং ক্যামেরার সামনে শিক্ষককে চড় মারার বিষয়টির প্রতিবাদ জানিয়ে অপরাধের স্বীকারোক্তি দেওয়া শিক্ষকের আইনি সুরক্ষার পক্ষে অবস্থান নেন। পক্ষান্তরে, দেশের মূলধারার গণমাধ্যমগুলোতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু নির্যাতনের খবরে উদ্বেগ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমের সিংহভাগ ব্যবহারকারী (নেটিজেন) ভুক্তভোগী শিশু ও তাঁর বাবার প্রতি সমর্থন প্রকাশ করেছেন এবং এ ধরনের ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছেন।

আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে শিশুটির পরিবারের দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় অভিযুক্ত শিক্ষক মোসলেম উদ্দিনকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

অন্যদিকে, ঘটনার জের ধরে মাদ্রাসা কর্তৃপক্ষ একটি পৃথক মামলা দায়ের করেছে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মাওলানা ক্বারী মো. আলমাছ হোসেন গাজীপুরীর দাবি, বহিরাগত ১০ থেকে ১৫ জন লোক জোরপূর্বক প্রতিষ্ঠানে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর, শিক্ষক-শিক্ষিকাদের মারধর এবং জমি কেনার জন্য গচ্ছিত রাখা নগদ ১৭ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। তবে শিশুটির পরিবার ও স্থানীয় উপস্থিত বাসিন্দারা লুটপাটের অভিযোগটি ভিত্তিহীন বলে দাবি করেছেন।

অধ্যক্ষ আরও স্পষ্ট করেন যে, অভিযুক্ত মোসলেম উদ্দিন একজন খণ্ডকালীন শিক্ষক ছিলেন, উপাধ্যক্ষ নন। তিনি প্রতিষ্ঠানে হামলা ও অর্থ লুটের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন।

ঘটনার সার্বিক বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, “শিশু নির্যাতনের অভিযোগে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। একই সাথে মাদ্রাসা কর্তৃপক্ষের অভিযোগটিও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করে মূল সত্যতা উদ্ঘাটন ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”