calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / সারা বাংলা / পঞ্চগড়ের আবহাওয়া: তাপমাত্রা কমে ১৭ ডিগ্রিতে, শীতের আগমণ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

পঞ্চগড়ের আবহাওয়া: তাপমাত্রা কমে ১৭ ডিগ্রিতে, শীতের আগমণ

উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে শীতের আগমনী বার্তার সাথে সাথে ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করেছে দিনের ও রাতের তাপমাত্রা। গত কয়েকদিন তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করলেও, আজ তা ১৭ ডিগ্রি সেলসিয়াসে...

person
ডেস্ক নিউজ verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ • দুপুর ১২:৫৯
history আপডেট: ৯ দিন আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১১০ বার পঠিত

আজ রোববার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে এই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল শনিবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং ওইদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

রাত থেকে ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় ঘন কুয়াশার বিস্তার ঘটছে। কুয়াশার কারণে সড়ক-মহাসড়ক ও খোলা মাঠ ঢেকে যাওয়ায় সকালে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী,

"সন্ধ্যার পর থেকেই ঠান্ডার অনুভূতি বাড়তে থাকে। ভোরে কুয়াশার সঙ্গে হিমেল বাতাস শীতের আবহ আরও স্পষ্ট করে তুলছে। তবে দিনের বেলায় রোদ উঠলে শীতের অনুভূতি অনেকটাই কমে যাচ্ছে।"

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় পরিস্থিতির বর্ণনা দিয়ে বলেন,

"তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। রাত ও ভোরে কুয়াশার প্রবণতাও বাড়ছে।"

তিনি আরও জানান, দিনের বেলায় তাপমাত্রা তুলনামূলক বেশি থাকায় গরম অনুভূত হলেও রাতে ও ভোরে শীতের তীব্রতা বিদ্যমান। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।