calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
home হোম / জাতীয় / বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

বরেণ্য সাংবাদিক, আন্তর্জাতিক গণমাধ্যম ভয়েস অব আমেরিকার সাবেক ঢাকা সংবাদ প্রতিনিধি এবং জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম গিয়াস কামাল চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ • দুপুর ০২:১৫
history আপডেট: ৭ দিন আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ৯৮ বার পঠিত

বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতির চেয়ারম্যান ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুমের সভাপতিত্বে স্মরণসভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। কবি ও গীতিকার নাহিদ নজরুলের সঞ্চালনায় সভায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার।


স্বাগত বক্তব্য পেশ করেন, বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতির মহাসচিব অধ্যাপক মোহাঃ শেখ সাদী। 


গিয়াস কামাল চৌধুরী সাহেবের জীবনীর উপর প্রবন্ধ পাঠ করেন, সমিতির  সহকারি মহাসচিব জনাব এস এম মিজানুর রহমান মিজান। 


আরো বক্তব্য রাখেন, গিয়াস কামাল চৌধুরী সাহেবের পুত্র জনাব রফিক উম মুনির চৌধুরী, ডি ইউ জের সভাপতি খুরশিদ আলম, সমিতির ভাইস চেয়ারম্যান, গোলাম মোস্তফা মামুন, ভাইস চেয়ারম্যান কবির উদ্দিন আফসারী সহ  সমিতির কর্মকর্তাগণ এবং  বিশিষ্ট সাংবাদিকগণ।


স্মরণসভায় বক্তারা দেশের গণমাধ্যম ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় গিয়াস কামাল চৌধুরীর অনন্য অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা বলেন, আশির দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় ভয়েস অব আমেরিকার ঢাকা সংবাদদাতা হিসেবে তাঁর নির্ভীক ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন দেশের মানুষের কাছে তাঁকে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছিল। সাংবাদিক সমাজের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের শীর্ষ নেতৃত্বে তাঁর ভূমিকা আজীবন স্মরণীয় হয়ে থাকবে।


উল্লেখ্য, ১৯৬৪ সালে সাংবাদিকতা শুরু করা গিয়াস কামাল চৌধুরী একাধিক মেয়াদে জাতীয় প্রেসক্লাব এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতির দায়িত্ব পালন করেন। সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য ১৯৯২ সালে তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 'একুশে পদকে' ভূষিত হন। ২০১৩ সালের ২৬ অক্টোবর ৭৪ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। স্মরণসভায় সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মরহুমের সহকর্মী এবং জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

​