calendar_today শনিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ • ২৮ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
নতুন প্রজন্মের কৃষিতে আগ্রহ বাড়ানো জরুরি: ডা. জুবাইদা ◆ বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান ◆ কৃষির প্রতি নতুন প্রজন্মকে আগ্রহী করার আহ্বান ডা. জুবাইদার ◆ ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ◆ মডেল মসজিদ পরিচালনায় ইফার মউশিক প্রকল্পের মডেল কেয়ারটেকারদের ভূমিকা বহাল রাখার দাবি ◆ পতিত স্বৈরাচারের ফিরে আসার আর কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ◆ জুমার নামাজ শেষে শিশুদের ব্যাডমিন্টন সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ◆ ভোজ্যতেলের দামে নতুন রেকর্ড: বোতলজাত সয়াবিন লিটারে ২০৭ টাকা ◆ পাঁচ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন বিরোধীদলীয় নেতা ◆ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়ামের নবম চালান পৌঁছাল ◆ নাইজারে সেনা ক্যাম্পে সশস্ত্র হামলায় নিহত ১৩, আহত ২০ ◆ পুকুরে ডুবিয়ে রাখা ৪২ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
home হোম / অর্থনীতি / নতুন প্রজন্মের কৃষিতে আগ্রহ বাড়ানো জরুরি: ডা. জুবাইদা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

নতুন প্রজন্মের কৃষিতে আগ্রহ বাড়ানো জরুরি: ডা. জুবাইদা

[object Object]

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ • সকাল ১১:২৬
history আপডেট: ১৩ মিনিট আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১ বার পঠিত
বিশেষ প্রতিনিধি: কৃষি ও প্রাণিসম্পদ খাতের সঙ্গে নতুন প্রজন্মকে আরও সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে কৃষির প্রতি আগ্রহী করে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

রাজধানীর শেরে বাংলা নগরের পুরাতন বাণিজ্যমেলা মাঠে আয়োজিত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর দ্বিতীয় দিনে শুক্রবার অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী ও বৈচিত্র্যময় খাবারকে বিশ্বপরিসরে তুলে ধরতে রন্ধনশিল্পীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে কৃষির প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়ানোর উদ্যোগ জোরদার করা জরুরি।

তিনি জানান, দেশের শতাধিক উপজেলায় বর্তমানে ৩১ লাখ শিশুকে পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে। ২০২৭ সালের মধ্যে দেশের সব উপজেলায় মোট ১ কোটি ১০ লাখ শিশুকে মিড-ডে মিলের আওতায় আনার লক্ষ্য রয়েছে বর্তমান সরকারের।

ক্ষুধামুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান ডা. জুবাইদা রহমান। তিনি খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে কৃষি, প্রাণিসম্পদ ও সংশ্লিষ্ট খাতের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের অন্যতম আয়োজন রন্ধন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, কৃষিমন্ত্রী, প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আয়োজকেরা উপস্থিত ছিলেন।