calendar_today শুক্রবার, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ • ২৭ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ভোজ্যতেলের দামে নতুন রেকর্ড: বোতলজাত সয়াবিন লিটারে ২০৭ টাকা ◆ পাঁচ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন বিরোধীদলীয় নেতা ◆ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়ামের নবম চালান পৌঁছাল ◆ নাইজারে সেনা ক্যাম্পে সশস্ত্র হামলায় নিহত ১৩, আহত ২০ ◆ পুকুরে ডুবিয়ে রাখা ৪২ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার ◆ উপহারের ডালিতে ভালোবাসা নিয়ে শিশুদের পাশে বসুন্ধরা স্কুল ◆ ভারতীয় মন্ত্রীর হুমকি ও সহিংসতার প্রতিবাদে যাত্রাবাড়ীতে হেফাজতের বিক্ষোভ মিছিল ◆ ফেসবুকে পদত্যাগের ঘোষণার পর সাজাপ্রাপ্ত বিএনপি নেতা বোরহান গ্রেফতার ◆ গোপালগঞ্জে ১৫ দিনের সহিংসতায় শত কোটি টাকার ক্ষয়ক্ষতি ◆ দল নয়, দেশের স্বার্থে ঐক্যের ডাক তারেক রহমানের ◆ বাংলাদেশের ওপর কত শতাংশ মার্কিন শুল্কারোপ, যা জানা গেল ◆ মেয়েরা অজান্তে যে ৯ ভুল করেন সাইবার বুলিংয়ের শিকার হলে
home হোম / অন্যান্য / রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়ামের নবম চালান পৌঁছাল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়ামের নবম চালান পৌঁছাল

শুক্রবার ভোরে কঠোর নিরাপত্তায় জ্বালানি বহর প্রকল্প এলাকায় প্রবেশ করে; এর আগে প্রথম ইউনিট পরীক্ষামূলকভাবে দ্বিতীয় দফায় টানা প্রায় ৩০ ঘণ্টা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেছে।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ • দুপুর ০২:৪৫
history আপডেট: ৪ ঘণ্টা আগে
timer ৮ মিনিট পড়ার সময়
visibility ১ বার পঠিত

পাবনার ঈশ্বরদীতে নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জন্য রাশিয়া থেকে আনা পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে জেলার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভেতরে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামবাহী গাড়িবহর প্রবেশ করে। এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে রওনা দেয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান। এ নিয়ে চলতি বছরে রাশিয়া থেকে ঢাকায় আসা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের মোট ৯টি চালান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হয়েছে। এর আগেও কয়েক দফায় রাশিয়া থেকে বিশেষ কার্গো বিমানে পারমাণবিক জ্বালানি ঢাকায় আনা হয় এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সড়কপথে তা রূপপুর বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর তত্ত্বাবধানে এসআরবি, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তাব্যবস্থায় সড়কপথে রূপপুরে নেওয়া হয় পারমাণবিক জ্বালানি। ঢাকা থেকে রূপপুর পর্যন্ত সংশ্লিষ্ট জেলাগুলোর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেন। ইউরেনিয়ামের গাড়িবহর নির্বিঘ্নে প্রকল্প এলাকায় পৌঁছানোর লক্ষ্যে সড়কে সব ধরনের যানবাহন ও জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।

পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ ও অগ্রগতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট পরীক্ষামূলকভাবে দুইবার জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করে বিদ্যুৎ সরবরাহ করেছে, যা বাণিজ্যিক উৎপাদনের আগের ধাপে রয়েছে। গত ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করা হয় বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট। ইউনিটটি দ্বিতীয়বারের মতো সফলভাবে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়ে টানা প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করে। এ সময় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক মূল্য ছিল প্রায় ৭ কোটি ৬ লাখ টাকা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়।

জাতীয় সঞ্চালন লাইন সূত্রে জানা গেছে, দ্বিতীয় দফায় রূপপুরের প্রথম ইউনিট থেকে ধারাবাহিকভাবে প্রায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। বিদ্যুৎকেন্দ্র-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, এ দফায় ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা থাকলেও নির্ধারিত সময়সীমা পেরিয়ে তা প্রায় ৩০ ঘণ্টা অব্যাহত ছিল। বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের অগ্রযাত্রায় এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং কেন্দ্রটির পরিচালন সক্ষমতা ও প্রযুক্তিগত প্রস্তুতির ক্ষেত্রে এনপিসিবিএলের উল্লেখযোগ্য অর্জন বলে জানিয়েছেন প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিরা।

তারা জানান, দ্বিতীয় দফায় সফলভাবে বিদ্যুৎ সরবরাহের পর ইউনিটটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। বর্তমানে বিদ্যুৎ সরবরাহকালে বিভিন্ন পরিচালনগত প্যারামিটার, টারবাইন-জেনারেটর সিস্টেম এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতির কার্যকারিতা ও কর্মক্ষমতা বিশ্লেষণ করা হচ্ছে। এসব বিশ্লেষণের ফলাফলের ভিত্তিতে পরবর্তী পরিচালন কার্যক্রম নির্ধারণ করা হবে। এর আগে গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করা হয়েছিল।

প্রকল্পের মেয়াদ, ব্যয় ও সক্ষমতা প্রকল্প সূত্রে জানা গেছে, পরীক্ষামূলক পরিচালনা সফলভাবে শেষ হওয়ার পর প্রথম ইউনিটের পূর্ণাঙ্গ বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। প্রকল্পটির মেয়াদ ২০২৮ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে এবং প্রাক্কলিত ব্যয় দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা। দুটি ইউনিট মিলিয়ে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট (প্রতিটি ১ হাজার ২০০ মেগাওয়াট)। পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে অন্তত ২ হাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।