calendar_today শুক্রবার, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ • ২৭ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ভোজ্যতেলের দামে নতুন রেকর্ড: বোতলজাত সয়াবিন লিটারে ২০৭ টাকা ◆ পাঁচ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন বিরোধীদলীয় নেতা ◆ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়ামের নবম চালান পৌঁছাল ◆ নাইজারে সেনা ক্যাম্পে সশস্ত্র হামলায় নিহত ১৩, আহত ২০ ◆ পুকুরে ডুবিয়ে রাখা ৪২ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার ◆ উপহারের ডালিতে ভালোবাসা নিয়ে শিশুদের পাশে বসুন্ধরা স্কুল ◆ ভারতীয় মন্ত্রীর হুমকি ও সহিংসতার প্রতিবাদে যাত্রাবাড়ীতে হেফাজতের বিক্ষোভ মিছিল ◆ ফেসবুকে পদত্যাগের ঘোষণার পর সাজাপ্রাপ্ত বিএনপি নেতা বোরহান গ্রেফতার ◆ গোপালগঞ্জে ১৫ দিনের সহিংসতায় শত কোটি টাকার ক্ষয়ক্ষতি ◆ দল নয়, দেশের স্বার্থে ঐক্যের ডাক তারেক রহমানের ◆ বাংলাদেশের ওপর কত শতাংশ মার্কিন শুল্কারোপ, যা জানা গেল ◆ মেয়েরা অজান্তে যে ৯ ভুল করেন সাইবার বুলিংয়ের শিকার হলে
home হোম / সারা বাংলা / পুকুরে ডুবিয়ে রাখা ৪২ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

পুকুরে ডুবিয়ে রাখা ৪২ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে পুকুরে ডুবিয়ে লুকিয়ে রাখা দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মূর্তি দুটির ওজন ৪২ কেজি। বিজিবির হিসাব অনুযায়ী, মূর্তি দুটির সিজার মূল্য ৪২...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ • দুপুর ০২:৩৫
history আপডেট: ৪ ঘণ্টা আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১ বার পঠিত

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোররাতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে সীমান্তবর্তী পূর্ব উচনা এলাকায় একটি পুকুর থেকে মূর্তি দুটি উদ্ধার করে।

বিজিবি সূত্রে জানা যায়, নির্ভরযোগ্য সূত্রের তথ্যের ভিত্তিতে হাটখোলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ২৮১/২৫-এস থেকে আনুমানিক ২৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব উচনা এলাকায় একটি পুকুরে প্রত্নতাত্ত্বিক নিদর্শন কষ্টিপাথরের একাধিক মূর্তি লুকিয়ে রাখা হয়েছে বলে জানতে পারে বিজিবি। সংঘবদ্ধ পাচারকারী চক্রের সদস্যরা সুযোগ বুঝে মূর্তিগুলো সীমান্তের কাছাকাছি নিয়ে গিয়ে ভারতে পাচারের পরিকল্পনা করছিল।

এ তথ্যের ভিত্তিতে ২০ বিজিবির দুটি চৌকস টহল দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। রাত আনুমানিক ১টা ১০ মিনিটে পুকুরে সাঁড়াশি অভিযান চালিয়ে পানির নিচে বিশেষ চিহ্নযুক্ত দুটি বাঁশের খুঁটির সঙ্গে নিমজ্জিত অবস্থায় পাশাপাশি রাখা দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় পাচারকারী চক্রের কাউকে আটক করা সম্ভব হয়নি।