calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / আন্তর্জাতিক / পিটিআইকে ‘নিষিদ্ধের কথা ভাবছে’ পাকিস্তান
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

পিটিআইকে ‘নিষিদ্ধের কথা ভাবছে’ পাকিস্তান

ইসলামাবাদের হাইকোর্ট চত্বর থেকে ইমরান খানকে গ্রেপ্তারের পর তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) যে সহিংসতা চালিয়েছে, তার পরিপ্রেক্ষিতে সরকার দলটিকে নিষিদ্ধের কথা ভাবছে। এমনটিই জানিয়েছেন পাকিস্তানের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ • সকাল ০৯:৩৫
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৩৬ বার পঠিত

আসিফ বলেন, পিটিআই গত ৯ মে ‘একাধিক প্রতিরক্ষা স্থাপনায় হামলে পড়ে’ রাষ্ট্রের মূল ভিত্তিকে চ্যালেঞ্জ জানিয়েছে। এমন কোনো অপরাধ কি আছে, যেটা ৯ মে করা হয়নি? আইএসআই কার্যালয়ে হামলা হয়েছে, তারা শিয়ালকোটের ক্যান্টনমেন্টে ঢোকার চেষ্টা করলেও তা প্রতিহত করা হয়, তারা লাহোর কর্পসের কমান্ডারের বাড়িতে আগুন দিয়েছে। আমাদের সবারই ধারণা ছিল, এমন কিছু করলে ভারত করবে, পাকিস্তানের ভেতরে থাকা কেউ নয়। ইমরান পাকিস্তানের সেনাবাহিনীকে ‘প্রতিপক্ষ হিসেবে দেখছেন’ বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে পিটিআই'র ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি আবার গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল থেকে মুক্তি পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পিটিআইয়ের আরেক নেত্রী মুসারাত জামশেদ চিমাও কারামুক্তির পরপরই গ্রেপ্তার হয়েছেন।

tag ট্যাগ: #1111