calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / তথ্য ও প্রযুক্তি / ট্রানশান দেশে স্মার্টফোন কারখানা উদ্বোধন করল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

ট্রানশান দেশে স্মার্টফোন কারখানা উদ্বোধন করল

নিজস্ব বাজারে স্মার্টফোনের চাহিদা বিবেচনায় স্মার্ট ডিভাইস ও মোবাইল সার্ভিস সেবাদাতা ট্রানশান হোল্ডিংস বাংলাদেশে উদ্বোধন করল (ismartu) ‘আই স্মার্ট ইউ’ নামে ডিজিটাল ডিভাইস উৎপাদন কারখানা। ট্রানশান নতুন কারখানার...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: শুক্রবার, ২৬ মে ২০২৩ • দুপুর ১২:১০
history আপডেট: ৩ বছর আগে
timer ৬ মিনিট পড়ার সময়
visibility ৬২ বার পঠিত

অতিথিদের মধ্যে ছিলেন বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন, বিটিআরসির ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ চীনা দূতাবাসের ইকোনমিক অ্যান্ড কমার্শিয়াল কাউন্সেলর সং ইয়াং।

উদ্বোধনী বক্তব্য রাখেন মেঘনা গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল এবং গুগল পার্টনারশিপ ডিরেক্টর মাহির শাহীন। 

‘আই স্মার্ট ইউ’ টেকনোলোজি বাংলাদেশ লিমিটেড, ট্রানশান হোল্ডিংসের সহপ্রতিষ্ঠান। জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স, টেকনো, আইটেল, ওরাইমো এবং সাইনিক্সের পরিবেশক হচ্ছে ট্রানশান।

ট্রানশান হোল্ডিংসের চেয়ারম্যান ও জেনারেল ম্যানেজার জর্জ জু জানালেন, বাংলাদেশ তাদের ব্যবসা প্রসারের অন্যতম ‘কৌশলগত’ বাজার। ১৭ কোটির বেশি জনসংখ্যার দেশে ভোক্তা পর্যায়ে সাশ্রয়ী এবং উচ্চ মানের ফিচারসহ স্মার্টফোনের চাহিদা ক্রমান্বয়ে বাড়ছে। ফলে বাংলাদেশে সম্ভাবনাময় নতুন বাজার তৈরি হচ্ছে।

জর্জ জু আশা প্রকাশ করেন ‘আই স্মার্ট ইউ’র মাধ্যমে বাংলাদেশে যে বিনিয়োগ আসবে তা প্রতিষ্ঠানের স্থানীয় উন্নয়নের সঙ্গে বাংলাদেশের ডিজিটালাইজেশন ও স্মার্ট বাংলাদেশ গড়তে সহায়ক হবে।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, কম দামে স্মার্টফোন বাজারে নিয়ে আসার জন্য এবং ডিজিটাল শূন্যতা পূরণে বাংলাদেশে ‘ট্রানশান’ কারখানা প্রতিষ্ঠা দৃষ্টান্তমূলক।

প্রধানমন্ত্রী কাতারে বলেছেন বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম অর্থনীতির দেশ। যা জাতি হিসেবে আমাদের জন্য গর্বের উল্লেখ করে মোস্তাফা জব্বার জানালেন, ২০০৭ সালে বাংলাদেশে মাত্র সাড়ে ৭ লাখ লোক ইন্টারনেট ব্যবহার করত, সেখানে এখন ১৩ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। বর্তমানে ১৮ কোটিরও বেশি মানুষ ইন্টারনেটে সংযুক্ত। বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন এখন ফাইবার অপটিকসের মাধ্যমে ইন্টারনেটে কানেক্টেড। বাংলাদেশের ৯৮ ভাগ ভূখন্ড এখন ফোরজি নেটওয়ার্কের আওতাভুক্ত। ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে মোবাইল নেটওয়ার্ক টুজি থেকে থ্রিজি হয়। ২০১৮ সালে উত্তোরণ হয় ফোরজি নেটওয়ার্কে। ২০২১ সালে আমরা ফাইভজি যুগে প্রবেশ করেছি।

কারখানায় প্রথম ধাপের বিনিয়োগ ২ কোটি ২০ লাখ ডলার। যা বাংলাদেশের বাজারে ট্রানশান প্রতিশ্রুতির ফল। নকশা থেকে নির্মাণ সবকিছুতেই সর্বাধুনিক মান নিশ্চিত করা হবে। তা ছাড়া ডিজিটাল পণ্য উৎপাদনে লে-আউটে আধুনিকতা স্মার্টফোন তৈরিতে জরুরি বলে জানান বক্তারা।

সবমিলিয়ে ২২ হাজার বর্গমিটারের সুবিশাল কারখানায় গুণগত মান এবং নিরাপত্তা নিশ্চিতে থাকছে উন্নত প্রযুক্তি ও বৈশ্বিক মানদণ্ড। উৎপাদনের পুরো প্রক্রিয়াকে অবিচ্ছেদ্য রাখতে টেকসই মান ও দক্ষতায় দেওয়া হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব। সংশ্লিষ্টদের প্রত্যাশা বাংলাদেশের ক্রমবর্ধমান স্মার্টফোনের চাহিদা পূরণে ট্রানশান সঞ্চালকের ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে স্মার্ট ডিভাইস (আই স্মার্ট ইউ) কারখানা স্থাপন করে ট্রানশান মাইলফইলক স্থাপন করল। কারখানায় ২ হাজারের বেশি স্থানীয় জনবলের কর্মসংস্থান হবে। যা স্থানীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থানীয় কর্মসংস্থান চাহিদা পূরণে সহায়ক হবে। ট্রানশান শিক্ষা ও প্রশিক্ষণে যথাযথ বিনিয়োগের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ফলে স্থানীয় মেধার বিকাশ ও কারিগরি দক্ষতা বিকাশের যথেষ্ট সুযোগ তৈরি হবে।


tag ট্যাগ: #1111