calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / ‘তুর্কি গান্ধী’র প্রেমে এরদোগানের নারী ভোটাররা এখন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

‘তুর্কি গান্ধী’র প্রেমে এরদোগানের নারী ভোটাররা এখন

দিন সবসময় সমান যায় না। আজ যে খুব কাছের কাল সে বহুদূরের। অটোমানদের দেশ তুরস্কের টানা দুই দশকের অধিপতি, ভোটার সমর্থকদের চোখে দেশের ‘অপরাজিত নায়ক’ প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানের (৬৯) দ্বিতীয় দফার দৌড়েও এবার পাহাড়সমান...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ২৬ মে ২০২৩ • দুপুর ১২:৫২
history আপডেট: ৩ বছর আগে
timer ৬ মিনিট পড়ার সময়
visibility ৪৭ বার পঠিত

ভাগ্যের কী করুন কশাঘাত-বছরের পর বছর ধরে তুর্কি জনপদের অন্দর মহলে নায়ক হয়ে থাকা নয়নমণিই আজ চক্ষুশূল! পশ্চিমা গণমাধ্যম বলছে, ‘নারীরা এবার মুখ ফিরিয়ে নিয়েছেন। রোববারের (২৮ মে) দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবেন না এরদোগানকে। তারা এখন ‘তুরস্কের মহাত্মাগান্ধী’ খ্যাত মৃদুভাষী কামাল কিলিচদারোগ্লুর (৭৪) প্রেমে অন্ধ!’

সব মিলিয়ে গলি-ঘুপচির গুঞ্জনে এরদোগান আবার প্রেসিডেন্ট হলেও ‘ঘরের’ খবর ভালো নয়! চাপের মুখে রয়েছেন। ভয়ংকরভাবেই রয়েছে। অথচ এবারের নির্বাচনই তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় লড়াই। বাঁচা-মরার লড়াই। রাজনীতির শেষ পরীক্ষা। এর একমাত্র কারণ হিসাবে এরদোগানের দরজা থেকে নারী সমাজের পিছু হটে যাওয়াকেই দেখছেন দেশটির রাজনৈতিক বিশেষজ্ঞরা। তুরস্কের মোট ভোটারের অর্ধেকই নারী। ভোট ব্যাংকের বিরাট এই অংকে বিশ্বাসের ফাটল ধরেছে। ভক্তির বদলে ভয় জন্মেছে। আনুগত্য ছেড়ে হাঁটছে বিদ্রোহের দলে। গড়মিল হয়ে গেছে এরদোগানের হিসাব। নারীরা এখন এতটাই ক্ষীপ্ত যে, ইস্তাম্বুলের একটি বাজারে স্ট্রবেরি এবং জলপাইয়ের একটি আড়াল থেকে নারীরা বলেছে, ‘আসুন এরদোগানের হাত থেকে মুক্তি পাওয়া যাক।’ তুরস্ক মুসলিম রাষ্ট্র। কিন্তু আনুষ্ঠানিকভাবে ধর্মনিরপেক্ষ এই প্রজাতন্ত্রের দেশে এরদোগানের ধর্মের ওপর থেকে বিধিনিষেধ অপসারণ তাকে তুরস্কের রক্ষণশীলদের মধ্যে জনপ্রিয় করে তুলেছিল। গৃহিণীদের দেওয়া হয়েছিল ইচ্ছানুযায়ী বোরখা পরার স্বাধীনতা। আর তাই তাদের সমর্থন অর্জন করেছিল ব্যাপক। এরদোগানের স্ত্রী এমিন এরদোগান ছিলেন

রাজনৈতিক ইসলামের এই বিশাল তৃণমূল নেটওয়ার্কের অন্যতম নেতা। প্যারিসের সিইআরআই-সায়েন্স পো’র এক রাষ্ট্রবজ্ঞানী প্রুনেল আইমে বলেন, ‘এরদোগান বিশ্বাস করতেন দলের নারী কর্মীরাই নারীদের বাড়ি গিয়ে তাদের ভোট দিতে রাজি করাতে পারে।’ কিন্তু সাম্প্রতিক সময়ের বেশ কিছু ছোট ছোট কারণে তিক্ত হয়ে উঠেছেন নারীরা। বেড়েছে অনীহা। কিছুটা রাজনৈতিক। বাকিটা সাংসারিক। এক কথায় আর্থিক। গত পাঁচ বছরে তুরস্কের লিরা দ্রুত তার মূল্য হারিয়েছে। নারীরা এখন তুরস্কের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটে দ্রব্যমূল্যের দামের প্রতিও যথেষ্ট সংবেদনশীল। তাই অনেকেই এখন কিলিচদারোগ্লুমুখী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে কিলিচদারোগ্লু অনুসারী এক নারী বলেন, ‘আমরা তাদের মনে করিয়ে দিচ্ছি যে এমনকি (এরদোগান এবং তার দল) ২০ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকলেও, তারা এখনো পুরোপুরি জয়লাভ করতে পারেনি।

এরদোগান পার্লামেন্টের নিয়ন্ত্রণ বজায় রাখতে কুর্দি ইসলামিক দলের সাথে একটি বিতর্কিত জোট তৈরি করেছিলেন। প্রথম দফায় এরদোগানকে সমর্থন করা ৫০ বছর বয়সি সিজেম এনার বলেন, ‘তুরস্ক ধর্মনিরপেক্ষ’। আরও বলেন, ‘এরদোগান, আমাদের শোকাবহ অবস্থার দিকে তাকান, তার হুদা-পার বন্ধুদের (কুর্দি) পার্লামেন্টে নিয়ে আসুন।’ এনার এখন এতটাই ক্ষুব্ধ যে, তিনি এখন কিলিচদারোগ্লুকে ভোট দেবেন। এরদোগানের দলে কট্টরপন্থি ইসলামিক ব্যক্তিত্বরা অন্তর্ভুক্ত থাকায় দল থেকে মুখ ফিরিয়ে নেওয়া আরেক নারী তাজিয়নে আল্পানলিও। তিনিও কিলিচদারোগ্লুকে সমর্থনের অঙ্গীকার করেন।

tag ট্যাগ: #1111