calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / অর্থনীতি / ন্ধকার বেশি ব্যয়বহুল ব্যবসায়ীদের কাছে অ: এফবিসিসিআই সভাপতি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

ন্ধকার বেশি ব্যয়বহুল ব্যবসায়ীদের কাছে অ: এফবিসিসিআই সভাপতি

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, ব্যবসায়ীদের কাছে অন্ধকার বেশি ব্যয়বহুল। কারণ বিদ্যুৎ চলে গেলে জেনারেটর চালাতে হয়, প্রতি কিলোওয়াটের দাম পড়ছে ২৫ টাকা। অর্থনীতি টেকসই ও সেই সঙ্গে শিল্প...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩ • বিকাল ০৪:১৮
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৩ বার পঠিত

চলমান ডলার সংকট প্রসঙ্গে এফবিসিসিআই সভাপতি বলেন, ব্যাংকগুলো নিজেদের ইচ্ছামতো ডলারের দাম নিচ্ছে। আমদানির বিপরীতে বর্তমানে এক ডলারের বিপরীতে ১১৪ থেকে ১১৫ টাকা পর্যন্ত দাম নিচ্ছে। লুটের মালের মতো যেভাবে পারছে, তারা সেভাবে ডলারের দাম নিচ্ছে।

জসিম উদ্দিন বলেন, বিভিন্ন সমস্যা, অভিযোগসহ নানা বিষয়ে আলোচনার জন্য এফবিসিসিআই ও এনবিআরের সমন্বয়ে টাস্কফোর্স আছে। কিন্তু টাস্কফোর্সের বৈঠক হয় না। পণ্য আমদানিতে এইচ এস কোডের ভুলের জন্য ২০০ শতাংশ জরিমানা করা হয়, তার ২০ শতাংশ পান কর কর্মকর্তা।

তাঁর মতে, বাজেটে বিপুল পরিমাণ রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, তা কীভাবে সংগ্রহ করা হবে, সে বিষয়ে দিকনির্দেশনা থাকলে ভালো হতো।

এনবিআরের সক্ষমতা বাড়ানোর বিষয়ে জোর দিয়ে এফবিসিসিআই সভাপতি বলেন, ডিজিটাল বাংলাদেশে এনবিআরকেও ডিজিটাল করতে হবে। ডিজিটাল পদ্ধতিতে আয়কর ও ভ্যাট আদায় করতে হবে। উভয় পক্ষের মধ্যে যত কম দেখা-সাক্ষাৎ হবে, ততই দুর্নীতি কমে আসবে।

বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে জসিম উদ্দিন বলেন, ব্যবসায়ীরা ১৬ টাকার গ্যাসের দাম ২৫ টাকা করার প্রস্তাব নিজেরাই দিয়েছিলেন। শর্ত ছিল, শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস দিতে হবে। অথচ ১৬ টাকার গ্যাসের দাম করা হয়েছে ৩০ টাকা; কিন্তু এখনও নিরবচ্ছিন্ন গ্যাস দেওয়া হচ্ছে না।

ব্যাংক ঋণের সুদহার নিয়েও কথা বলেন এফবিসিসিআই সভাপতি। তিনি বলেন, ব্যাংক ঋণের সুদহার বাজারের ওপর ছেড়ে দেওয়া ঠিক হবে না। এতে পণ্য আমদানি ব্যয় বেড়ে যাবে।

র‍্যাপিডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রাজ্জাক সভায় বাজেটের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৈনিক প্রথম আলোর হেড অব অনলাইন শওকত হোসেন মাসুম, দ্য এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ কাজী ফয়সাল বিন সেরাজ প্রমুখ।

ইআরএফ সভাপতি রেফায়েত উল্লাহ মৃধার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ইআরএফ সাধারণ সম্পাদক আবুল কাশেম।

tag ট্যাগ: #1111