calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
home হোম / রাজনীতি / আ’লীগ নেতারা ক্ষমতা হারানোর আতঙ্কে বেসামাল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

আ’লীগ নেতারা ক্ষমতা হারানোর আতঙ্কে বেসামাল

গণতন্ত্র মঞ্চের রোড মার্চে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন জোটের নেতাকর্মীরা। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে নেতারা বলেন, আওয়ামী লীগের ওপর ক্ষমতা হারানোর ভয় ভর করেছে। এই আতঙ্কে ক্ষমতাসীন দলের...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ • সকাল ১০:৫৬
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৭ বার পঠিত

সরকার সাপের মুখেও চুমু খাচ্ছে, ব্যাঙের মুখেও খাচ্ছে মন্তব্য করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে নাকি জামায়াতে ইসলামীকে মাঠে নামিয়েছে বিএনপি। সমীকরণটা খুবই পরিষ্কার; একদিকে তারা বলছে যুদ্ধাপরাধীদের জন্য নাকি আইন তৈরি হচ্ছে, তা মন্ত্রিপরিষদেও উঠবে। অন্যদিকে একই সময়ে জি এম কাদেরের জাতীয় পার্টির একটা অনুষ্ঠান ছিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে, রাত ১২টার সময় তাদের সেখান থেকে সরে যেতে বলা হয়। কী যে ভালোবাসা জন্ম নিল? এতদিন তারা বলে এসেছে যুদ্ধাপরাধী দল, আর এখন আইনমন্ত্রী বলছেন আইনে সাজা না হওয়া পর্যন্ত বলা যাবে না যে তারা যুদ্ধাপরাধী।

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম,  জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সহসভাপতি সিরাজ মিয়া ও গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া।

tag ট্যাগ: #1111