calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / অর্থনীতি / বীমার শেয়ার দর হারাল ১১ শতাংশ চার দিনে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

বীমার শেয়ার দর হারাল ১১ শতাংশ চার দিনে

টানা চতুর্থ দিন দরপতন হয়েছে শেয়ারবাজারে। এ সময়ে সবচেয়ে বেশি দর হারিয়েছে বীমা খাতের শেয়ার। তালিকাভুক্ত ৫৭ বীমা কোম্পানির মধ্যে দুটির দরবৃদ্ধি ও পাঁচটির দর অপরিবর্তিত থাকার পরও এ খাতের সার্বিক দরপতন হয়েছে ১১ শতাংশের...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ • সকাল ১১:২০
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩৩ বার পঠিত

পর্যবেক্ষণে দেখা যায়, প্রথম ঘণ্টা শেষে বেলা ১১টায় ১২১ শেয়ারের দরবৃদ্ধির বিপরীতে ৩১টির দর কমে কেনাবেচা হচ্ছিল। মাঝে ১৬০ শেয়ারের বেশি দর বেড়ে কেনাবেচা হয়। কিন্তু শেষ হয় ৪৫ শেয়ারের দরবৃদ্ধির বিপরীতে ১১৭টির দরপতনে। লেনদেনে আসা আরও ১৭৫ শেয়ারের দর অপরিবর্তিত বা ফ্লোর প্রাইসে পড়ে ছিল। ক্রেতার অভাবে ৫৫ শেয়ারের কোনো লেনদেনই হয়নি। সাকল্যে কেনাবেচা হয়েছে ৭২৩ কোটি টাকার শেয়ার।

পর্যালোচনায় দেখা গেছে, গতকাল বীমা খাতের ৫৭ শেয়ারের মধ্যে ৩৭টির দর কমেছে, বেড়েছে ৯টির। গড়ে এ খাতের শেয়ারদর কমেছে সোয়া ৩ শতাংশ। খাতওয়ারি দরপতনে এটিই ছিল সর্বোচ্চ। দরপতনের শীর্ষে ছিল থাকা সোনালী লাইফ, ইউনিয়ন, মেঘনা লাইফ, গ্লোবাল, প্রাইম লাইফ, প্রগ্রেসিভ লাইফের শেয়ারদর ৮ থেকে ১০ শতাংশ পতন হয়েছে।

বাজারসংশ্লিষ্টরা জানান, সাম্প্রতিক সময়ে বীমার শেয়ারগুলোর দর বেড়েছিল সবচেয়ে বেশি। এখন বড় বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় এ শেয়ারগুলো বেশি দর হারাচ্ছে। যেমন– গতকাল দরপতনের শীর্ষে থাকা সোনালী লাইফের শেয়ারদর মাত্র এক মাসে ৮৪ শতাংশ বেড়ে গত ১১ জুন ১১৮ টাকায় উঠেছিল। দরপতনে শেয়ারটির দর ৯৫ টাকায় নেমেছে।

একইভাবে ইউনিয়ন ইন্স্যুরেন্সের দর ৫৭ শতাংশ বেড়ে গত ৪ জুন ৬২ টাকায় ওঠার পর এখন ৫১ টাকায় নেমেছে। এক মাসের মেঘনা লাইফের দর দ্বিগুণ বেড়ে গত ৮ জুন ১৩৮ টাকা ছাড়ায়। এরপর টানা দরপতনে ৯৬ টাকায় নেমেছে। গত চার দিনে শেয়ারটি সর্বোচ্চ ২৭ শতাংশ দর হারিয়েছে। গত চার দিনের দরপতনে এর পরের অবস্থানে থাকা রূপালী লাইফ ২২ শতাংশ, প্রগতি লাইফ ২১ শতাংশ, পপুলার লাইফ ২১ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ প্রায় ২০ শতাংশ দর হারিয়েছে।

tag ট্যাগ: #1111