৪০ কেজির কচ্ছপ সৈকতে ভেসে এলো

Total Views : 36
Zoom In Zoom Out Read Later Print

কুয়াকাটা সমুদ্র সৈকতে প্রায় ৪০ কেজি ওজনের একটি মৃত অলিভ রিডলি প্রজাতির মা কচ্ছপ ভেসে এসেছে।

বুধবার (১৫ এপ্রিল) সকাল ৬টার দিকে কাউয়ারচর ঝাউবন সূর্যোদয় পয়েন্ট সংলগ্ন এলাকায় জোয়ারের পানির সঙ্গে কচ্ছপটি ভেসে আসে। 

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের সদস্য আ. জলিল প্রথমে এটি দেখতে পান। পরে ডলফিন রক্ষা কমিটি, বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা যৌথভাবে মৃত কচ্ছপটিকে মাটি চাপা দেন। 

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের উপ-যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, বারবার এভাবে সামুদ্রিক প্রাণীর মৃত্যু অত্যন্ত উদ্বেগজনক। উপকূলীয় পরিবেশ রক্ষায় এখনই কার্যকর ও সমন্বিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

বন বিভাগ মহিপুর রেঞ্জের কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, মৃত কচ্ছপ ও ডলফিন ভেসে আসার বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং কচ্ছপটির মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

পরিবেশবিদরা মনে করছেন, সামুদ্রিক প্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। 

See More

Latest Photos