তারকাদের পহেলা বৈশাখ কেমন কাটলো

Total Views : 27
Zoom In Zoom Out Read Later Print

নতুন বছরকে বরণ করে নিতে মেতে উঠেছে দেশ। আর এই আনন্দের দিনে ভক্তদের নতুন সাজে ধরা দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন শোবিজের জনপ্রিয় তারকারা। জাঁকজমকপূর্ণ সাজ আর চিরচেনা বাঙালিয়ানায় নিজেদের মেলে ধরেছেন তারা।

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান একটি ভিডিও শেয়ার করে নববর্ষের ঐতিহ্য তুলে ধরেছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘চৈত্রের শেষ রাত, আলপনা আর নতুন শুরুর গল্প; আমাদের পহেলা বৈশাখের এক অবিচ্ছেদ্য রীতি। প্রতি বছরের একটি আবশ্যিক রীতি। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ।’

এদিকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবার নিজেকে রাঙিয়েছেন উৎসবের রঙে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা আলোকচিত্রে তাকে দেখা গেছে লাল-সাদা শাড়ির স্নিগ্ধতায়। বাহারি রঙের ঘুড়ির ব্যাকগ্রাউন্ডে পোজ দেওয়া সেই ছবিগুলোর ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, ‘আমার বৈশাখ’।

See More

Latest Photos