বিএনপির সংসদীয় দলের বৈঠক আজ, আলোচনায় শৃঙ্খলা ও স্থানীয় নির্বাচন

Total Views : 8
Zoom In Zoom Out Read Later Print

জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনের তারিখ চূড়ান্ত না হলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংসদীয় দলের বৈঠক আহ্বান করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপির দায়িত্বশীল নেতাদের সূত্রে জানা গেছে, বৈঠকে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা, সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংবিধান সংশোধন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এ বৈঠক ডেকেছেন।

সাধারণত জাতীয় সংসদের অধিবেশন শুরুর এক বা দুই দিন আগে কিংবা অধিবেশন চলাকালে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। তবে এবার পরবর্তী অধিবেশনের তারিখ নির্ধারণের আগেই বৈঠক আহ্বান করা হয়েছে।

বৈঠকে আলোচ্য বিষয়গুলো নিয়ে দলের সংসদ সদস্যদের মধ্যে মতবিনিময় এবং পরবর্তী করণীয় নির্ধারণের সম্ভাবনা রয়েছে।

See More

Latest Photos