calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / খেলাধুলা / ক্রিকেট বিশ্বকাপের ট্রফি এলো দেশে, যখন যেখানে প্রদর্শনী
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

ক্রিকেট বিশ্বকাপের ট্রফি এলো দেশে, যখন যেখানে প্রদর্শনী

অক্টোবরে ভারত বসছে ক্রিকেট বিশ্বকাপের মেগা আসর। তার আগে বিশ্ব ভ্রমণে বেরিয়েছে বিশ্বকাপ ট্রফি। তাসমান পাড় হয়ে যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজ ঘুরে পাকিস্তান, শ্রীলঙ্কা হয়ে বিশ্বকাপের সোনালি শিরোপা এখন বাংলাদেশে। রোববার...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: সোমবার, ৭ আগস্ট ২০২৩ • দুপুর ০২:২১
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৪৪ বার পঠিত

বিসিবির দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার অফিসিয়াল ফটোশ্যুট হবে পদ্মা বহুমুখী সেতুর মাওয়া প্রান্তে।  বিকেল ৩টায় সেখানে ট্রফি প্রদর্শনী হবে। সেখান থেকে আবার ফিরবে ঢাকা। 

পরদিন ৮ আগস্ট সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রদর্শন করা হবে ট্রফি। যেখানে জাতীয় দল, নারী দল, বর্তমান ও প্রাক্তন ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা, সংগঠক এবং ক্রীড়া সাংবাদিকদের ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ থাকবে। 

শেষের দিন অর্থাৎ ৯ আগস্ট ট্রফি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ঢাকার পান্থপথের বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ট্রফি প্রদর্শন করা হবে। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এই সোনালি শিরোপা। একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ভক্তরা নিতে পারবেন ছবি। এজন্য লাগবে না টিকিট।

tag ট্যাগ: #1111