calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / খেলাধুলা / টাইগারদের হার বৃষ্টিবিঘ্নিত প্রস্তুতি ম্যাচে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

টাইগারদের হার বৃষ্টিবিঘ্নিত প্রস্তুতি ম্যাচে

বৃষ্টিবিঘ্নিত প্রস্তুতি ম্যাচে হারল টাইগাররা। শ্রীলংকার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় পায় বাংলাদেশ। সোমবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে হারে সাকিবরা।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩ • সকাল ০৮:৫৮
history আপডেট: ৩ বছর আগে
timer ৬ মিনিট পড়ার সময়
visibility ৮৬ বার পঠিত

সোমবার আগে ব্যাট করে মেহেদি হাসান মিরাজের ৭৪ এবং তানজিদ হাসান তামিমের ৪৫ রানের ইনিংসে ভর করে ৩৭ ওভারে ৯ উইকেটে ১৮৮ রান করে বাংলাদেশ।

বৃষ্টি আইনে ইংল্যান্ডের টার্গেট দাঁড়ায় ৩৭ ওভারে ১৯৭ রান। লক্ষ্য তাড়ায় ৭৭ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ইংল্যান্ড। দলের জয়ে ৩৯ বলে সর্বোচ্চ ৫৯ রান করেন মঈন আলী। 

ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ইংল্যান্ড। প্রথম ওভারের প্রথম ৫ বলে ৯ রান করা ইংল্যান্ড, শেষ বলে হারায় উইকেট। 

প্রথম ওভারেই দলকে সাফল্য উপহার দেন মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টারের বলে স্লিপে তানজিদ হাসান তামিমের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ইংলিশ ওপেনার ডেভিড মালান। তার বিদায়ে ৯ রানেই প্রথম উইকেট হারায় ইংল্যান্ড।

মালান আউট হওয়ার পর একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে যাচ্ছিলেন জনি বেয়ারস্টো। তাকে সাজঘরে ফেরান মোস্তাফিজ। তার দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে ২১ বলে ৬টি চার আর এক ছক্কার সাহায্যে ৩৪ রান করেন বেয়ারস্টো। তার বিদায়ে ৪.১ ওভারে ৫১ রানে ২ ওপেনারের উইকেট হারায় ইংল্যান্ড।

মোস্তাফিজের জোড়া শিকারের পর ইংল্যান্ড শিবিরে আঘাত হানেন হাসান মাহমুদ। তার বলে বোল্ড হয়ে ফেরেন হ্যারি ব্রুক। তিনি ১৫ বলে ১৭ রানে ফেরেন। তার বিদায়ে ৭৩ রানে তৃতীয় উইকেট হারায় ইংল্যান্ড।

দলীয় ১০৭ ও ১১৪ রানে শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদের শিকার হয়ে ফেরেন জস বাটলারও লিয়াম লিভিংসস্টোন।

এরপর ষষ্ঠ উইকেটে জো রুটের সঙ্গে ৭৯ রানের জুটি গড়ে দলকে জয়ের দুয়ারে পৌঁছে দেন মঈন আলি। জয়ের জন্য শেষ দিকে ইংল্যান্ডের প্রয়োজন ছিল মাত্র  

সোমবার গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২৬ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। ৫ ও ২ রান করে ফেরেন ওপেনার লিটন দাস এবং তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এরপর মেহেদি হাসান মিরাজের সঙ্গে ৫২ রানের জুটি গড়ে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। সাজঘরে ফেরার আগে ৪৪ বলে ৭টি চার আর এক ছক্কায় তানজিদ তামিম করেন ৪৫ রান।

এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৮৮ বলে ১০টি চার আর ২টি ছক্কার সাহায্যে ৮৪ রান করেন তরুণ তামিম। 

তামিম আউট হওয়ার পর পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি ১৫ বলে মাত্র ৮ রানে ফেরেন। তার বিদায়ে ২০.৪ ওভারে ১০৪ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। 

ছয় নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ২১ বলে ১৮ রান করে ফেরেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম প্রস্তুতি ম্যাচে রিয়াদ ব্যাটিংয়ে নামার আগেই দলের জয় নিশ্চিত হয়। সেই ম্যাচে ব্যাটিং প্র্যাকটিসের সুযোগ পাননি। আজ সুযোগ পেয়েও বড় ইনিংস খেলতে পারেননি।

৩০ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ১৫৩ রান। এরপর শুরু হয় বৃষ্টি। বৃষ্টির কারণে তিন ঘণ্টা পর খেলা শুরু হয়। তাতে ওভার কমে যায় ১৩ ওভার। ম্যাচ নির্ধারণ হয় ৩৭ ওভারে।

বৃষ্টির পর খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে টাইগাররা। বৃষ্টির পর বাংলাদেশ ৭ ওভারে ৩৫ রান তুলতে হারায় ৩ উইকেট।

tag ট্যাগ: #111