calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন
home হোম / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ৪ হামলা ২৪ ঘণ্টায় ইরাকে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ৪ হামলা ২৪ ঘণ্টায় ইরাকে

২৪ ঘণ্টার ব্যবধানে ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে পৃথক চারটি হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ বৃহস্পতিবার রাতে দেশটির পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের আইন আল–আসাদ বিমানঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়। খবর...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩ • সকাল ১১:০২
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৮৫ বার পঠিত

এদিকে একই দিন বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন বাহিনীর আরেকটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা হয়েছে বলে জানিয়েছে ইরাকি পুলিশ। তবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো হয়নি। 

বৃহস্পতিবার ইরাকের প্রতিরোধ ফ্রন্ট ইরাকের উত্তরাঞ্চলীয় ‘আল হারির’ সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালায়। এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে তারা। গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হলে তারাও এই যুদ্ধে নিজেদের জড়াবে বলে হুঁশিয়ারি দিয়েছে।  

আগের দিন বুধবার ইরাকে মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ করে দুটি পৃথক ড্রোন হামলা চালানো হয়েছিল। একটি হামলায় অল্প সংখ্যক সৈন্য সামান্য আহত হয়েছে। 

গত সপ্তাহে, ইরানের সঙ্গে জোটবদ্ধ ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রকে। তারা বলেছে, ফিলিস্তিনের গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলকে সমর্থন করে তাহলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত হানবে তারা। 

মার্কিন নৌবাহিনীর একটি জাহাজ তুরস্কে বসফরাস প্রণালীতে মোতায়েন (ফাইল ফটো)  

ইয়েমেন উপকূলে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র শনাক্ত: ইয়েমেন উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ থেকে একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। পরে সেগুলো ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

ইরাকে এখনও যুক্তরাষ্ট্রের আড়াই হাজার সৈন্য রয়েছে। এছাড়া প্রতিবেশী সিরিয়ায় আছে আরও ৯০০ সেনা। ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে স্থানীয় বাহিনীকে পরামর্শ ও সহায়তার অভিযানে ২০১৪ সাল থেকে উভয় দেশের ব্যাপক এলাকায় মার্কিন সেনা মোতায়েন করা হয়। 

tag ট্যাগ: #111