calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন
home হোম / আইন-আদালত / প্রধান বিচারপতির বাসভবনে হামলা জাহাঙ্গীরের শোডাউন থেকে , অভিযোগ দুদুর আইনজীবীর
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আইন-আদালত বিশেষ প্রতিবেদন

প্রধান বিচারপতির বাসভবনে হামলা জাহাঙ্গীরের শোডাউন থেকে , অভিযোগ দুদুর আইনজীবীর

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর রিমান্ড আবেদনে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযোগ করেছে, তার বক্তব্যে উত্তেজিত হয়ে জনতা প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরসহ নাশকতা করেছে। তবে, দুদুর আইনজীবীরা বলেছেন, সেদিন দুদু মঞ্চে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৬ নভেম্বর ২০২৩ • সন্ধ্যা ০৬:৫০
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৪২ বার পঠিত

দুদুর পক্ষে মাসুদ আহমেদ তালুকদার, মহসিন মিয়া, ওমর ফারুক ফারুকী ও সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

মাসুদ তালুকদার বলেন, তিনি ছাত্রদলের সভাপতি ছিলেন। সংসদ সদস্য হয়েছেন। অত্যন্ত ভদ্র একজন মানুষ। তার বিরুদ্ধে কেউ অভিযোগ করতে পারেনি যে, তিনি রূঢ় আচরণ করেছেন। আজ তার বিরুদ্ধে অভিযোগ প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালানোর। তিনি সেখানে উপস্থিত ছিলেন না। শামসুজ্জামান দুদু ডায়াবেটিস ও হার্টের রোগী। অবস্থা এমন, যেকোনো সময় একটা অঘটন ঘটতে পারে। বয়স, ভালো মানসিকতা, অসুস্থতা বিবেচনা করে জামিন দিন।

ওমর ফারুক বলেন, মহাসমাবেশ শুরু হওয়ার আগেই সাউন্ড গ্রেনেড হামলা শুরু। ২টায় মহাসমাবেশ শুরুর আগেই রাস্তা ফাঁকা। পুলিশ বুলেট-বোমা মেরে, মানুষ হত্যা করে রাস্তা ফাঁকা করে দিলো। মিটিং শুরুই তো করা যায়নি। তাহলে, উনি বক্তব্য দিলেন কখন? এ ঘটনায় প্রধান বিচারপতি আজ পর্যন্ত কোনো বিবৃতি দিলেন না। আওয়ামী লীগের লোকজন পতাকাসম্বলিত লাঠি নিয়ে এসে সমাবেশে হামলা করে। আমাদের লোকজন বেশি ছিল। এ কারণে তারা প্রধান বিচারপতির বাসার গেট ভেঙে ঢুকে হামলা করে। পুলিশ তখন নীরব দর্শকের ভূমিকায় ছিল। প্রধান বিচারপতির বাড়িকে আর কত ব্যবহার করবেন চলমান আন্দোলন দমানোর জন্য।

মহসিন মিয়া বলেন, সমাবেশ শুরুর আগে সাউন্ড গ্রেনেড হামলা। আর বলা হচ্ছে, দোকানে আগুন দেয়া হয়েছে। সেখানে তো কোনো দোকান নেই। ফলস ফেব্রিকেটেড। উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপানো হচ্ছে। এখন তো প্রযুক্তি অনেক উন্নত। সিসিটিভি ফুটেজ থেকে জানা যাবে, কারা এ ঘটনা ঘটিয়েছে। মিথ্যার একটা সীমা থাকে। এটা সীমাহীন মিথ্যা। বহিষ্কৃত নেতা জাহাঙ্গীরের শোডাউনের লোকজন প্রধান বিচারপতির বাড়িতে হামলা চালিয়েছে।

এসব বক্তব্যের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আওয়ামী লীগের কি ঠেকা পড়েছে? দেশের জনগণ দেখেছে, কারা হামলা চালিয়েছে? 

প্রধান বিচারপতি বিবৃতির বিষয়ে তিনি বলেন, এটা মানায়? উনি তো একটা প্রতিষ্ঠান। আর সিসি ক্যামেরা তারা কেটে ফেলেছে।

এরপর আসামিপক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, শামসুজ্জামান দুদু কিছু বলতে চান। 
আদালত তাকে বলার অনুমতি দেন। পরে শামসুজ্জামান দুদু আদালতে বক্তব্য দেন।
এর পর আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

tag ট্যাগ: #111