calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / খেলাধুলা / বাংলাদেশের তিন উইকেট তুলে সকালের সেশন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের তিন উইকেট তুলে সকালের সেশন

তাইজুল ইসলামের ঘূর্ণিতে দ্বিতীয় দিনের সকালের সেশন নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। দুই উদ্বোধনী ব‌্যাটসম‌্যানের পর চেতেশ্বর পুজারার উইকেট তুলে নিয়েছেন এই স্পিনার। তিন উইকেট হারানোর সেশনে ভারত তুলেছে কেবল ৬৭ রান। আগের দিনের...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২ • সকাল ১১:৪৮
history আপডেট: ৩ বছর আগে
timer ৭ মিনিট পড়ার সময়
visibility ১০৫ বার পঠিত

এই সেশনে আরও একটি উইকেট পেতেও পারতো বাংলাদেশ। মিরাজের বলে স্লিপে ক‌্যাচ তুলেছিলেন রিশাভ পান্ত। নাগালের বাইরের ক‌্যাচ লুফে নিতে লাফিয়ে উঠেছিলেন স্লিপের ফিল্ডার শান্ত। হাতে বলের ছোঁয়াও পেয়েছিলেন। কিন্তু মুঠোবন্দি করতে পারেননি। এছাড়া বিরাট কোহলির ব‌্যাটের চুমু পাওয়া নিচু বল সোহানের প‌্যাডে আঘাত হানে। 

তাইজুল বাদে বাকি বোলাররাও চাপে রেখেছেন ভারতীয় ব‌্যাটসম‌্যানদের। রান করার তেমন সুযোগ দেননি। তাতে ভারতের রান রেটও তিনের নিচে নেমে আসে। প্রথম ইনিংসে বাংলাদেশের ব‌্যাটিং একদমই ভালো হয়নি। ২২৭ রানে গুটিয়ে গেছে। ব‌্যাটিংটা আরেকটু ভালো হলে বোলারদের সৌজন‌্যে লড়াইয়ের ভিত পেতো স্বাগতিকরা। এখনও সেই সুযোগটি আছে। ভারত পিছিয়ে আছে ১৪১ রানে। এর আগে তাইজুল-সাকিবদের সম্মিলিত আক্রমণে ভারতকে দিক হারা করতে পারে কি না সেটাই দেখার।

মুমিনুলের দুর্দান্ত ক‌্যাচে ফিরলেন পুজারা

ক্লোজ ফিল্ডিংয়ে বাংলাদেশের সাফল‌্য আসে কালেভদ্রে। হায় হুতাশের গল্পই যে বেশি। তবে এবার মুমিনুল যা করলেন, তা রীতিমতো চমকে দেওয়ার মতো। উইকেটের খুব কাছে দাঁড়িয়ে নিচু হওয়া ক‌্যাচ লুফে চেতেশ্বর পুজারাকে ফিরিয়েছেন তিনি। তাইজুল ইসলামের বল ডিফেন্স করেছিলেন মাটি আঁকড়ে পড়ে থাকা পুজারা। তার মাঝব‌্যাটে লেগে বল যায় শর্ট লেগে। সেখানে মুমিনুল নিচু হয়ে বল তালুবন্দি করেন।

ক‌্যাচ ধরতে রিফ্লেক্ট দরকার ছিল। মুমিনুলের রিফ্লেক্ট ছিল পিকচার পারফেক্ট। সঙ্গে বলের ওপর চোখ রেখে ঠিকঠাক হাত নিয়ে যান নিচুতে। তাতে মিলে যায় সাফল‌্য। আম্পায়ার নিশ্চিত হতে তৃতীয় আম্পায়ারের সাহায‌্য নিয়েছিলেন। তাতেও সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে যায়। চট্টগ্রাম টেস্টের সেঞ্চুরিয়ান ফিরলেন ২৪ রানে। ভারত হারালো তৃতীয় উইকেট। তিনটি উইকেটই নিয়েছেন তাইজুল। ৩ উইকেটে তাদের রান ৭৪। বিরাট কোহলির সঙ্গে যোগ দিয়েছেন রিশাভ পান্ত।

ভারতের দুই ওপেনারকে ফেরালেন তাইজুল

তাইজুল ইসলামের হাত ধরে জোড়া সাফল‌্য পেলো বাংলাদেশ। বাঁহাতি স্পিনার ড্রেসিংরুমে পাঠিয়েছেন দুই ওপেনিং ব‌্যাটসম‌্যান লোকেশ রাহুল ও শুভমান গিলকে। দুজনকেই এলবিডব্লিউ করেছেন স্বাগতিক স্পিনার। 

রাহুলকে ফিরিয়ে বাংলাদেশ প্রথম সাফল‌্য পায়। বাঁহাতি স্পিনারের বল হালকা এগিয়ে ফরোয়ার্ড ডিফেন্স করেছিলেন ভারতের অধিনায়ক। বল আঘাত করে তার প‌্যাডে। তাইজুলের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার সৈকত। তাইজুলের আত্মবিশ্বাসে রিভিউ নেন সাকিব। তাতে পাল্টে যায় সিদ্ধান্ত। রাহুল ১০ রানে ফিরেছেন ড্রেসিংরুমে। 

পরের ওভারে গিলের উইকেট হারায় ভারত। আক্রমণাত্মক এ ব‌্যাটসম‌্যান তাইজুলের হাফ ভলি বল সুইপ করেছিলেন। বল মিস করে এলবিডব্লিউ হন ডানহাতি ব‌্যাটসম‌্যান। ২০ রানে ফিরেছেন গিল। 

২ উইকেট হারিয়ে ভারতের রান ৩৮। ক্রিজে ব‌্যাট করছেন বিরাট কোহলি ও চেতেশ্বর পুজারা। কোনও উইকেট না হারিয়ে ১৯ রানে দিন শুরু করেছিল সফরকারীরা। 

দিনের প্রথম ঘণ্টায় বাংলাদেশের বোলিং ভালো হয়েছে। একপ্রান্তে পেসার খালেদ আহমেদ। আরেকপাশে তাইজুল আক্রমণে আছেন। দিনের শুরুটা হয়েছিল খালেদের দুর্দান্ত এক ডেলিভারিতে। তার ছোবল দেওয়া এক ডেলিভারি গিলের ব‌্যাটের ফাঁক দিয়ে উইকেটের পেছনে যায়। আঁটসাঁট বোলিংয়ে ব‌্যাটসম‌্যানদের চাপে রেখেছেন দুজন। শুরুর এক ঘণ্টায় আরও দুয়েকটি উইকেট পেলে প্রথম ইনিংসে লড়াইয়ে ফিরবে বাংলাদেশ। 

এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ২২৭ রানে গুটিয়ে যায়। মুমিনুলের ৮৪ রানের পরও বাকিদের আসা-যাওয়ার মিছিলে হতশ্রী ব‌্যাটিং উপহার দেয় স্বাগতিকরা। বোলাররা দলকে ম‌্যাচে ফেরাতে পারে কি না সেটাই দেখার।

tag ট্যাগ: #2222