calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / অর্থনীতি / রোজায় পণ্য আমদানিতে যেভাবে হবে ডলারের ব্যবস্থা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

রোজায় পণ্য আমদানিতে যেভাবে হবে ডলারের ব্যবস্থা

যুগান্তর প্রতিবেদন রোজায় পণ্য আমদানিতে যেভাবে হবে ডলারের ব্যবস্থা আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে রোজানির্ভর ছয়টি পণ্য আমদানিতে এলসি খোলার মার্জিন শিথিল করার সিদ্ধান্ত হয়েছে।...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জানুয়ারি ২০২৪ • সন্ধ্যা ০৭:০৯
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৫১ বার পঠিত

সূত্র জানায়, মার্চের মাঝামাঝি থেকে রোজা শুরু হবে। রোজায় ছোলা, ডাল, খেজুর, ভোজ্যতেল, চিনি ও পেঁয়াজের চাহিদা বেশি থাকে। এ কারণে এসব পণ্য আমদানি করে বাজারে সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে এসব পণ্যের দাম না বাড়ে। বর্তমানে ডলার সংকটের কারণে অনেক পণ্য আমদানির এলসি খোলা যাচ্ছে না। এর মধ্যে অত্যাবশ্যকীয় পণ্যও রয়েছে। 


ডলার সংকটের কারণে এসব পণ্যের এলসি খুলতে না পারায় এগুলোর আমদানি কমে গেছে। একই সঙ্গে এলসি খোলার হারও কমেছে। এ কারণে এসব পণ্য আমদানিতে এলসি মার্জিন শিথিল করার সিদ্ধান্ত হয়েছে।


কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, বর্তমানে আবশ্যকীয় পণ্য আমদানিতে কোনো এলসি মার্জিন আরোপিত নেই। এর মধ্যে রোজানির্ভর ছয় পণ্যও রয়েছে। তবে ডলার সংকট, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি ও অনেক পণ্য রপ্তানি বন্ধ করায় এগুলোর এলসি কমেছে। ভারত সম্প্রতি পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে। তবে রপ্তানি শুরু করার বিষয়ে ভাবছে দেশটি। পেঁয়াজের সিংহভাগ আমদানিই হয় ভারত থেকে। অন্যান্য পণ্যের আমদানিতে ডলারের জোগান বাড়ানো হবে। বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে পর্যাপ্ত ডলার না থাকলে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে জোগান দেওয়া হবে।