calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন
home হোম / জাতীয় / নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা করলেন রওশন. কাদেরকে অব্যাহতি দিয়ে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা করলেন রওশন. কাদেরকে অব্যাহতি দিয়ে

জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। একইসাথে তিনি নিজেকে দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিয়েছেন তিনি। আর জাপার...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪ • বিকাল ০৫:৩৮
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৯৭ বার পঠিত

তিনি আরো বলেন, ‘নেতাকর্মীদের অনুরোধে আমি পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলাম। আর পরবর্তী সম্মেলন না হওয়া পর্যন্ত কাজী মানুনুর রশীদকে মহাসচিব ঘোষণা করছি।’

এর আগে দুপুর ১২টার দিকে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষকের গুলশানের বাসায় বৈঠকে বসেন দলের ক্ষুব্ধ নেতারা। তাদের মধ্যে অনেককেই জাপা চেয়ারম্যান জিএম কাদের দল থেকে অব্যাহতি দিয়েছেন।

শনিবার জাতীয় পার্টিতে রওশনপন্থী হিসেবে পরিচিতি নেতাদের পক্ষ থেকে জানানো হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য নেতৃত্ব ও ভুল সিদ্ধান্তের কারণে অভিভাবকহীন হয়ে পড়া জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীদের আহ্বানে সাড়া দিয়েছেন দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।

জিএম কাদের-চুন্নুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি থেকে সদ্য অব্যাহতি পাওয়া নেতা শফিকুল ইসলাম সেন্টু ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জাতীয় পার্টির নেতাকর্মীরা জিএম কাদের-চুন্নুর নেতৃত্ব আর মানে না। এরা আবর্জনায় পরিণত হয়েছে, এদেরকে দূর করতে হবে। সবাই আজ থেকেই রওশন এরশাদকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।’

রওশন এরশাদ ঘোষিত জাতীয় পার্টির নতুন মহাসচিব মামুনুর রশীদ বলেন, ‘ফেব্রুয়ারির শেষে অথবা মার্চের প্রথম সপ্তাহে জাতীয় সম্মেলন করার চেষ্টা করা হবে। দায়িত্ব নিয়েছি দলের সবাইকে সাথে নিয়ে কাজ করব। বনানী কার্যালয় দখল করার পরিকল্পনা নেই, কাকরাইল অফিস থেকে দল পরিচালনা করা হবে।’

এ বিষয়ে মতামত জানাতে দুপুর ২টায় সংবাদ সম্মেলন ডেকেছেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু। এ তথ্য জানিয়েছেন জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।



রওশন এরশাদ ঘোষিত জাতীয় পার্টির নতুন মহাসচিব মামুনুর রশীদ বলেন, ‘ফেব্রুয়ারির শেষে অথবা মার্চের প্রথম সপ্তাহে জাতীয় সম্মেলন করার চেষ্টা করা হবে। দায়িত্ব নিয়েছি দলের সবাইকে সাথে নিয়ে কাজ করব। বনানী কার্যালয় দখল করার পরিকল্পনা নেই, কাকরাইল অফিস থেকে দল পরিচালনা করা হবে।’

এ বিষয়ে মতামত জানাতে দুপুর ২টায় সংবাদ সম্মেলন ডেকেছেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু। এ তথ্য জানিয়েছেন জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

tag ট্যাগ: #111