calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / খেলাধুলা / নেইমার, রোনাল্ডো ও মার্তিনেজ বর্ষসেরা একাদশে নেই
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

নেইমার, রোনাল্ডো ও মার্তিনেজ বর্ষসেরা একাদশে নেই

গত বছরের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ২০২২ সালের সেরা একাদশ বাছাই করেছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের ইতিহাস এবং পরিসংখ্যান বিভাগ (আইএফএফএইচএস)। একাদশটি সাজানো হয়েছে পুরো বছরের জাতীয় ও ক্লাব ফুটবলের পারফরম্যান্স বিবেচনা...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০২৩ • বিকাল ০৫:২৪
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৮৯ বার পঠিত

দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও একাদশে জায়গা পাননি ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়র। জায়গা হয়নি সম্প্রতি সৌদি ক্লাব আল নাসেরে যোগ দেওয়া পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরও।

তবে অবাক করার বিষয় বিশ্বকাপের গোল্ডেন গ্লাভসজয়ী আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ এবং বিশ্বকাপের তরুণ খেলোয়াড় এঞ্জো ফার্নান্দেজও জায়গা পাননি এই একাদশে। 

আইএফএফএইচএসের ঘোষিত একাদশে গোলবারের দায়িত্ব দেওয়া হয়েছে রিয়াল মাদ্রিদকে রেকর্ড ১৪তম চ্যাম্পিয়নস লিগ জেতাতে সাহায্য করা বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়াকে।

ডিফেন্সে জায়গা পেয়েছেন মরক্কো ও পিএসজির আশরাফ হাকিমি, ক্রোয়েশিয়া ও লাইপজিগের জাসকো জিভার্দিওল, নেদারল্যান্ডস ও লিভারপুলের ভার্জিল ভ্যান ডাইক এবং কানাডা ও বায়ার্ন মিউনিখের আলফানসো ডেভিস। 

মিডফিল্ডের দায়িত্ব দেওয়া হয়েছে ক্রোয়েশিয়া ও রিয়াল মাদ্রিদের লুকা মদ্রিচ, বেলজিয়াম ও ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনা এবং আর্জেন্টিনা ও পিএসজির লিওনেল মেসিকে।

আক্রমণ ভাগে জায়গা পেয়েছেন ফ্রান্স ও পিএসজির কিলিয়ান এমবাপ্পে, ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা এবং নরওয়ে ও ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড।
 

tag ট্যাগ: #222