calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / অপরাধ / সাংবাদিকের ১০ লাখ টাকার মালামাল লুট ডিবি পরিচয়ে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

সাংবাদিকের ১০ লাখ টাকার মালামাল লুট ডিবি পরিচয়ে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে যুক্তরাষ্ট্র-ফেরত প্রবাসী সাংবাদিকের কাছ থেকে পাঁচ হাজার ১২০ ডলার ও মোবাইল ফোনসহ ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: শনিবার, ১৪ জানুয়ারি ২০২৩ • বিকাল ০৩:৫১
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২৫৭ বার পঠিত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী গাড়িটি শুক্রবার রাত ৩টায় সিদ্ধিরগঞ্জের আটিওয়াপদা কলোনি এলাকায় পৌঁছলে ডিবি পুলিশ পরিচয় দিয়ে সশস্ত্র ডাকাত দল প্রবাসী সাংবাদিককে বহন করা গাড়ি আটকে এ ডাকাতির ঘটনা ঘটায়।

এর আগে যুক্তরাষ্ট্র-ফেরত প্রবাসী সাংবাদিক ও সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক মো. আরিফ হোসাইন কুয়েত এয়ারওয়েজের একটি বিমানে করে শুক্রবার রাত পৌনে ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

রাত ১টা ৫০ মিনিটে একটি মাইক্রোবাসযোগে এয়ারপোর্ট থেকে সিদ্ধিরগঞ্জের মিজমিজির তার বাসায় যাচ্ছিলেন আরিফ। এ সময় গাড়িটি কাঁচপুর সেতুর পশ্চিম পাশে ইউটার্ন নিয়ে সিদ্ধিরগঞ্জের আটিওয়াবদা কলোনি এলাকায় আসামাত্র গাড়িটিকে একটি হাইয়েস গাড়ি সিগন্যাল দিলে প্রথমে চালক শহিদুল ইসলাম সামনের দিকে এগিয়ে যেতে থাকেন।

এ সময় খাজা লাইমস নামে একটি চুন কারখানার সামনে সাদা রঙের হাইয়েস দিয়ে তাদের গাড়িটির গতিরোধ করে সাংবাদিক মো. আরিফ হোসাইনকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তল্লাশির নামে তার মানিব্যাগ ছিনিয়ে নেয়।

যেখানে তার পাসপোর্ট, আমেররিকার গ্রিনকার্ড ও ব্যাংকের ডেভিড-ক্রেডিট কার্ডসহ অন্য প্রয়োজনীয় কাগজপত্র ছিল। পরে আরিফকে গাড়ি থেকে নামিয়ে মারধর করতে থাকে। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে তার বাড়ির কেয়ারটেকার মো. মিজানুর রহমানকেও মারধর করে আহত করে ডিবি পরিচয়ে ওই ডাকাতরা।

এ সময় ডিবি পুলিশের জ্যাকেট পরা ৭-৮ জন ডাকাত প্রবাসী আরিফের কাছ থেকে পাঁচ হাজার ১২০ ডলার, আমেরিকান গ্রিনকার্ড, পাসপোর্ট, আইফোন-১৪ প্রোমেক্স , ক্রেডিটকার্ড ও মালামালসহ প্রায় ১০ লাখ টাকার মাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। সাংবাদিক আরিফ এর আগে দৈনিক ভোরের কাগজের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. গোলাম মোস্তফা জানান, ডাকাতির ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।   

tag ট্যাগ: #222