calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন
home হোম / আন্তর্জাতিক / চাঁদের বয়স কত জানেন? সব জানাল এক খণ্ড পাথর
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

চাঁদের বয়স কত জানেন? সব জানাল এক খণ্ড পাথর

চাঁদ মামার বয়স হয়েছে! মানে ঠিক যতটা বুড়ো মনে করা হত, তার থেকেও খানিকটা বেশি বুড়ো হয়েছে চাঁদ মামা। ১৯৭০-এর দশকে, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার অ্যাপোলো মিশন এক গুরুত্বপূর্ণ কাজ করেছিল। চাঁদের পাথরের নমুনা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১০ এপ্রিল ২০২৪ • দুপুর ০১:৩৯
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩১৬ বার পঠিত

ফিল্ড মিউজিয়াম এবং গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এই গবেষণাটি জিওকেমিক্যাল পারস্পেকটিভ লেটারস জার্নালে প্রকাশিত হয়েছে। গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং গবেষণার প্রধান লেখক ডঃ জেনিকা গ্রিয়ার এই নমুনার বিশেষত্ব নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেছেন। ডক্টর গ্রিয়ার জানান, এটি এখনও পর্যন্ত পাওয়া চাঁদের সবচেয়ে প্রাচীন পাথরের নমুনা। এটি থেকে পৃথিবী সম্পর্কেও অনেক তথ্য পাওয়া যাতে পারে। চাঁদের সঠিক বয়স জানতে পারলে চাঁদের ইতিহাস এবং পৃথিবীর বিকাশ সম্পর্কেও অনেক নতুন তথ্য পাওয়া যাবে।

 কীভাবে এই নতুন গবেষণা করা হল?

 

এই গবেষণায় অ্যাটম প্রোব টমোগ্রাফি নামে একটি নতুন কৌশল ব্যবহার করা হয়েছে। এতে লেজারের মাধ্যমে পাথরের পরমাণুগুলিকে বাষ্পীভূত করা হয় এবং তারপর নির্দিষ্ট পরমাণু পরীক্ষা করা হয়। গবেষণাপত্রটির সহ-লেখক এবং শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফিলিপ হেক জানান, চাঁদ ছাড়া পৃথিবীকে অনেকটাই আলাদা দেখাবে। তাই চাঁদ সম্পর্কে সমস্ত তথ্য বিশ্ববাসীর জানা প্রয়োজন। কিন্তু বিজ্ঞানীরা এখনও এই তত্ত্বের অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাননি। তার মধ্যে চাঁদ তৈরি হতে কত সময় লেগেছে, আর কতদিন এর অস্তিত্ব রয়েছে, এমন অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায়নি।

tag ট্যাগ: #222