calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / বিনোদন / আইটেম কন্যা তৃপ্তি‘পুষ্পা টু’ সিনেমায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

আইটেম কন্যা তৃপ্তি‘পুষ্পা টু’ সিনেমায়

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় প্রথমবারের মতো আইটেম গানে পারফর্ম করেন তিনি। ২০২১ সালের ১০ ডিসেম্বর আইটেম গানটির একটি লিরিক্যাল ভিডিও ইউটিউবে মুক্তি পায়। ‘ও...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৬ মে ২০২৪ • দুপুর ১২:৩২
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩১৫ বার পঠিত

সামান্থার এই আইটেম গান বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিওর তালিকায় সবার উপরে জায়গা করে নেয়। তারপর ৮-৮০ বছর বয়সি মানুষও এই গানে নেচেছেন। জনপ্রিয়তার কথা চিন্তা করে সিনেমাটির দ্বিতীয় পার্ট নির্মাণ করছেন পরিচালক। গত বছরের শুরুতে জানা যায়, দ্বিতীয় পার্টের আইটেম গানে কোমর দোলাতে প্রস্তাব দেন সামান্থাকে। কিন্তু তা ফিরিয়ে দেন এই অভিনেত্রী।

সামান্থা প্রস্তাব ফেরানোর পর বেশ কয়েকজন ভারতীয় নায়িকার নাম আলোচনায় উঠে আসে। এ তালিকায় রয়েছেন— মালাইকা আরোরা, কাজল আগরওয়াল, দিশা পাটানি। কিন্তু এসবই গুঞ্জনেই সীমাবদ্ধ রয়েছে। এবার এ তালিকায় যুক্ত হলেন বলিউডের আলোচিত অভিনেত্রী তৃপ্তি দিমরি।


তথ্যানুসারে, গুঞ্জন উড়ছে— ‘পুষ্পা টু’ সিনেমার আইটেম গানে আল্লু অর্জুনের সঙ্গে পারফর্ম করবেন তৃপ্তি দিমরি। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।

সুকুমার পরিচালিত ‘পুষ্পা টু’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন রাশমিকা মান্দানা ও আল্লু অর্জুন। প্রথম পার্টের চেয়ে ‘পুষ্পা টু’ সিনেমর বাজেটও দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি। এবার বাজেট হতে চলেছে ৪০০ কোটি রুপি। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে ‘পুষ্পা টু’ বা ‘পুষ্পা: দ্য রুল’।


তৃপ্তি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অ্যানিমেল’। গত ১ ডিসেম্বর মুক্তি পায় এ সিনেমা। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সিনেমাটি মুক্তির পরই ফাঁস হয় তৃপ্তি-রণবীর কাপুরের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ক্লিপ। এ দৃশ্যে তৃপ্তিকে প্রায় নগ্ন অবস্থায় দেখা যায়; যা নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর হইচই পড়ে যায়।

tag ট্যাগ: #111