calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন
home হোম / জাতীয় / কিনে এসেছি বড় বড় সাংবাদিকদের , সব থেমে যাবে, যা বলছেন চেয়ারম্যান লাকি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

কিনে এসেছি বড় বড় সাংবাদিকদের , সব থেমে যাবে, যা বলছেন চেয়ারম্যান লাকি

টানা দুই সপ্তাহ আত্মগোপনে থাকার পর অবশেষে লোক-লজ্জার পর্দা সরিয়ে জনসম্মুখে আসলেন এনবিআর সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি। বৃহস্পতিবার (২৭ জুন) নরসিংদীতে নিজ উপজেলার দুটি অনুষ্ঠানের প্রস্তুতি সভায় অংশ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ৩০ জুন ২০২৪ • দুপুর ০২:৩৯
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৫৭ বার পঠিত

এবারের ঈদে সাদেক অ্যাগ্রো থেকে ১২ লাখ টাকার ছাগল বুকিং দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোপের মুখে পড়েন মুশফিকুর রহমান ইফাত। আয়ের উৎস অনুসন্ধানে গিয়ে বেরিয়ে আসে থলের বিড়াল। খুলে যায় এক সাধারণ এনবিআর কর্মকর্তার অসাধারণ দুর্নীতির মুখোশ। তবে এক খাসি কেড়ে নিয়েছে মতিউরের দুই পরিবারের হাসি। ঈদের আনন্দ ছিল না তাদের পরিবারে। বিপদ আন্দাজ করে ঈদের পরপর মাকে নিয়ে মালয়েশিয়া পালিয়ে যান ইফাত।

নিজের ছেলে নয় সতিনের ছেলের ছাগলকাণ্ডে পাগল হয়ে পালিয়ে ঈদ করতে হয়েছে নরসিংদীর উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকিকেও। এই ঘটনায় স্বামী মতিউরের সঙ্গে লাকির বেড়েছে দূরত্ব, সম্পর্কে ধরেছে ফাটল। দেশ ছাড়ার পরিকল্পনা করলেও অবশেষে শুভাকাঙ্ক্ষীদের পরামর্শে আসলেন প্রকাশ্যে।

নিজের উপজেলা পরিষদের দুটি অনুষ্ঠানে অংশ নিয়ে দাম্ভিকতার শুরে বলেন, ‘ঢাকার ও নরসিংদীর জাতীয় পত্রিকা ও টেলিভিশনের বড় বড় সাংবাদিকদের মোটা অঙ্কের টাকা দিয়ে কিনেই উপজেলা পরিষদে এসেছেন লাকি। তারা আর কিছু করতে পারবে না। নিউজসহ, সব থেমে যাবে।

এখন সোশ্যাল মিডিয়ায় চলছে এসব নিয়ে নানান বিতর্ক। নেটদুনিয়া এ নিয়ে এখন ঝড় বয়ে যাচ্ছে।

মো. সাজ্জাদ হোসাইন নামে একজন ফেসবুকে লিখেছেন, টাকার বিনিময়ে যাদের কেনা যায় তারা সাংবাদিক নয়। তারা দালাল।

অ্যাডভোকেট তামান্না কবির নামে একজন লিখেছেন, সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব বাধ্যতামূলক করা হোক, পাশাপাশি জনপ্রতিনিধিদেরও। তাহলে দেশ থেকে দুর্নীতি অনেক কমে যাবে।

আলম খাঁন নামে একজন লিখেছেন, কোন কোন সাংবাদিক বিক্রি হলো, দয়া করে নাম প্রকাশ করুন জাতি জানতে চায়।

মো. হযরত আলী শিকদার নামে একজন লিখেছেন, আসলেই ঠিক বলেছেন লাকি। সাংবাদিকরা বিক্রি হওয়ার কারণেই আজ দেশের এই অবস্থা।

tag ট্যাগ: #1111