calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / খেলাধুলা / বাংলাদেশ চার ফিফটিতে তিনশ পেরিয়েছে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ চার ফিফটিতে তিনশ পেরিয়েছে

রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের ৪৪৮ রানের জবাবে আজ তৃতীয় দিন ৪ ফিফটিতে ভর করে ৫ উইকেটে ৩১৬ রান তুলে নিয়েছে বাংলাদেশ। ফিফটি করেছেন সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম ও লিটন দাস। স্বাগতিকদের প্রথম ইনিংস থেকে আরো ১৩২...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪ • রাত ০৯:৩৩
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১১৪ বার পঠিত

আজ প্রথম সেশনে নাসিম শাহ ও খুররম শাহজাদের তোপের মুখে ৫৩ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ। সাজঘরে ফেরেন জাকির হাসান ও নাজমুল হোসেন শান্ত। এরপর সাদমান ইসলাম ও মুমিনুল হকের ব্যাটে স্বস্তি ফেরে বাংলাদেশের ড্রেসিংরুমে। যদিও মধ্যাহ্ন ভোজের পরপর ৫০ রান করে আউট হয়ে যান মুমিনুল হক। শান্তর মতো তাকে বোল্ড করেন শাহজাদ। এরপর মুশফিকুর রহিমকে নিয়ে লড়াই শুরু করা সাদমান ইসলাম ৯৩ রান করে ফিরেছেন সাজঘরে। মোহাম্মদ আলীর বলে বোল্ড হয়ে যান তিনি। দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত মাত্র ৭ রানের আক্ষেপ নিয়ে বিদায় ঘটে এই বামহাতি ব্যাটারের।

 

সাদমানের আউটের পরই চা বিরতি দেয়া হয়। বাংলাদেশের সংগ্রহ তখন ৬৬ ওভারে ১৯৯/৪। তখনো পাকিস্তানের প্রথম ইনিংসের চেয়ে ২৪৯ রানে পিছিয়ে সফরকারীরা। চা বিরতির পর মুশফিক ও সাকিব আল হাসানের জুটিটা বড় হলো না। মাত্র ১৯ রানে শেষ দেশের ইতিহাসে অন্যতম সেরা এই দুই ব্যাটারের জুটি। এর সাকিব একাই করেন ১৫ রান। সাঈম আইয়ুবের বলে শান মাসুদকে এক্সট্রা কভারে ক্যাচ দেন সাকিব।  

 

সাকিবের জায়গায় নামা লিটন দাসের ক্ল্যাসিক ব্যাটিং এরপর সংহত অবস্থানে নিয়ে যায় বাংলাদেশকে। বোর্ডে ৯৮ রান যোগ করে অবিচ্ছিন্ন রয়েছেন দুজন। মুশফিক ১২২ বলে ৭ বাউন্ডারিতে ৫৫ ও লিটন দাস ৫৮ বলে ৮ বাউন্ডারি ও ১ ছক্কায় ৫২ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।