calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / খেলাধুলা / ইতিবাচক বাংলাদেশ, সামনে রানের পাহাড়।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

ইতিবাচক বাংলাদেশ, সামনে রানের পাহাড়।

প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয়ে গিয়েছিল স্রেফ ১৪৯ রানে। পড়েছিল ফলো অনেও।যদিও তখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত, বাংলাদেশের সামনে দেয় পাহাড়সম লক্ষ্য। তাতে অবশ্য ভড়কে যায়নি সফরকারীরা। শুরুটা করেছে বেশ ইতিবাচক। বিনা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ • সকাল ১১:৫৭
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১২৫ বার পঠিত

৫১৫ রান তাড়ায় নেমে ১৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫৬ রান করেছে বাংলাদেশ।বাংলাদেশের চেয়ে ৩০৮ রানে এগিয়ে থেকে শুরু করে ভারত। সময় যত গড়িয়েছে, ততই বেড়েছে তাদের লিড। তাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন শুভমান গিল ও ঋষভ পন্থ।৩৩ রানে অপরাজিত থাকা গিল তৃতীয় দিন সকালে হাফ সেঞ্চুরি তুলে নেন। একটি মাইলফলকও ছুঁয়েছেন পন্থও। ভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে প্রায় দুই বছর পর টেস্ট ক্রিকেটে ফেরা এই উইকেটরক্ষকের প্রথম হাফ সেঞ্চুরি এটি।গিলের সঙ্গে পন্থের জুটিটি একশ ছাড়িয়ে যায়। একটু পর চারশ হয়ে যায় ভারতের লিড। এরপরই ক্যাচ ছেড়ে দেন শান্ত। ৪৯তম ওভারে সাকিবের বলে মিড উইকেট দিয়ে উড়িয়ে মারতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে ফেলেন পন্থ। কিন্তু আকাশে উঠা বল সময় পেয়েও ধরতে পারেননি শান্ত। মারমুখী ছিলেন পান্ত ও গিল দুজনেই। আর তাতে প্রথম সেশনে ২৮ ওভারে ১২৪ রান করেছে ভারত। পরেরটিতে ফিরেই সেঞ্চুরি তুলে নেন ২৯ মাস পর টেস্টে ফেরা পন্থ। ২০২২ সালের ডিসেম্বরে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছিলেন তিনি।এরপর কঠিন পথ পাড়ি দিয়ে ক্রিকেটে ফিরেছেন। টেস্ট ক্যারিয়ারে এটি তার ষষ্ঠ সেঞ্চুরি। এরপর অবশ্য বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। ১২৭ বলে ১০৯ রান করে মিরাজের বলে তার হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান। পন্থের বিদায়ের পর সেঞ্চুরি তুলে নেন গিলও। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়া ব্যাটারের এটি টানা দ্বিতীয় টেস্ট ম্যাচে শতক। এ বছর সবমিলিয়ে তৃতীয় সেঞ্চুরি গিলের। ৪ উইকেটে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। বাংলাদেশের সামনে দাঁড়ায় ১১৫ রানের বড় লক্ষ্য। ইনিংস ঘোষণার সময় গিল ১১৯ রানে ও লোকেশ রাহুল ২২ রানে অপরাজিত ছিলেন। বিশাল রান তাড়ায় নেমে ইতিবাচক আছেন বাংলাদেশের দুই ওপেনার। চা বিরতির আগে ১৩ ওভার খেলে ৫৬ রান করেছেন তারা। ৪০ বলে ২১ রানে সাদমান ও ৩৮ বলে ৩২ রানে অপরাজিত আছেন জাকির হাসান।