calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন
home হোম / জাতীয় / বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভা আজ কেন্দ্রীয় সমন্বয়কদের নিয়ে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভা আজ কেন্দ্রীয় সমন্বয়কদের নিয়ে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলমান পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ এবং কেন্দ্রীয়-স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে আজ (১৩ নভেম্বর) কেন্দ্রীয় সমন্বয়কদের একটি সভা ডেকেছে। সভাটি বিকেল সাড়ে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ • বিকাল ০৪:০৬
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৫৩ বার পঠিত

এ সভার আহ্বান গতকাল (১২ নভেম্বর) রাতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ স্বাক্ষরিত একটি নোটিশে জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি বুধবার, একটি সভা আয়োজন করেছে। সভাটি বিকেল ৩টা ৩০ মিনিটে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে এবং সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সকল কেন্দ্রীয় সমন্বয়ক কমিটির সদস্যদের উপস্থিতি ও অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সভায় তিনটি মূল উদ্দেশ্য আলোচনা করা হবে—

১. চলমান পরিস্থিতি পর্যালোচনা,

২. আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ ও

৩. কেন্দ্রীয় ও স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধি।

এছাড়া, সভায় কেন্দ্রীয় সমন্বয়ক কমিটির ১৫৮ জন সদস্যকে সময়মতো উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সভায় অংশগ্রহণকারীদের চলমান পরিস্থিতি নিয়ে প্রাসঙ্গিক প্রস্তাব বা মতামত নিয়ে আসারও অনুরোধ জানানো হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় এবং বৈষম্যের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে দৃঢ় প্রতিজ্ঞ।