calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / খেলাধুলা / সাকিব-মুস্তাফিজের মতো আইপিএলে দল পাননি যেসব তারকা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

সাকিব-মুস্তাফিজের মতো আইপিএলে দল পাননি যেসব তারকা

আইপিএল ২০২৫ আসর সামনে রেখে শেষ হয়েছে দুই দিন ব্যাপী মেগা নিলাম। যেখানে দল পেয়েছেন ১৮২ জন ক্রিকেটার। যার মধ্যে বিদেশি ক্রিকেটারের সংখ্যা ৬২। তবে এ তালিকায় নেই কোনো বাংলাদেশি ক্রিকেটারের নাম। দীর্ঘ দিন আইপিএলে সার্ভিস...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ • দুপুর ০১:৪৪
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৪৮ বার পঠিত

শুধু সাকিব-মুস্তাফিজই নয়, ৫৭৭ জন ক্রিকেটারের নাম নিলামে থাকলেও এর বেশিরভাগই দল পাননি। যাদের মধ্যে অনেক তারকা ক্রিকেটার যেমন রয়েছে। তেমনি রয়েছে আইপিএল মাতানো বেশ কিছু ক্রিকেটারও। সেই সব ক্রিকেটারদের মধ্যে আলোচিত কয়েকজনের নাম জানা যাক। যারা দল পাননি এবারের আইপিএলে।

প্রথমবারের মতো নিলামে দল পাননি অস্ট্রেলিয়ার কিংবদন্তি ওপেনার ডেভিড ওয়ার্নার। আইপিএলে নেতৃত্ব দিয়ে শিরোপাজয়ী সাবেক এই অজি অধিনায়কের দল না পাওয়া নিঃসন্দেহে বড় চমক। তার মতোই দল পাননি ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার জনি বেয়ারস্টো, বেন ডাকেট। এছাড়া পৃথ্বী শ, শাই হোপ, কেন উইলিয়ামসন, ফিন অ্যালেন, কেশব মহারাজ, সিকান্দার রাজা, ড্যারিল মিচেলের মতো অনেক তারকাই দল পাননি নিলামে।

আবার অখ্যাত অনেক ক্রিকেটার বনে গেছেন কোটিপতি। ভেঙ্কটেশ আইয়ারের জন্য ২৩ কোটি রুপির বেশি খরচ করেছে কলকাতা নাইট রাইডার্স। আবার ১৩ বছরের বৈভব সূর্যবংশীকে কিনতে ১ কোটি ১০ লাখ রুপি খসেছে রাজস্থানের পকেট থেকে। ভুবেনেশ্বর কুমারের মতো তারকার জন্যেও হয়েছে ব্যাপক লড়াই।

ভারতীয়দের মধ্যে দল পাননি পৃথ্বী শ, শার্দুল ঠাকুর, সারফারাজ খানের মতো ক্রিকেটাররা। সারফারাজ না পেলেও তার ছোট ভাই মুশির খানকে নিয়েছে পাঞ্জাব কিংস। কিংবদন্তি সাচিন টেন্ডুলকারের ছেলে অর্জন টেন্ডুলকার প্রথম দফায় অবিক্রিত থাকলেও পরে তাকে ভিত্তি মূল্য ৩০ লাখ রুপিতে দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স।

এবারের আইপিএলের নিলামে বর্ষীয়ান খেলোয়াড়দের তুলনায় তরুণদের দিকেই বেশি ঝুঁকছে ফ্র্যাঞ্চাইজি দলগুলো। স্পিনার কেশব মহারাজ, আকিল হোসেন, আদিল রশিদ ও মুজিবুর রহমানরা কোনো দল পাননি। নিলামে তাদের নাম উঠেছিল। কিন্তু কোনো দল তাদের কিনতে আগ্রহী দেখায়নি। অবিক্রিতই রয়ে গেছেন তারা।

দল না পাওয়ার তালিকায় আছেন- স্টিভ স্মিথ, গাস অ্যাটকিনসন, টম কারান, ম্যাট হেনরি, আলজারি জোসেফ, রাসি ভ্যান ডার ডুসেন, শন অ্যাবট, আ্যাডাম মিলনে, জেসন হোল্ডার, ক্রিস জর্ডন ও টাইমাল মিলস।

tag ট্যাগ: #আইপিএলে দল