calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন
home হোম / অন্যান্য / সন্ধ্যার পর ঢাবিতে নিষিদ্ধ হলো মাইক বাজানো
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

সন্ধ্যার পর ঢাবিতে নিষিদ্ধ হলো মাইক বাজানো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার ও রোকেয়া হলের শিক্ষার্থীরা টিএসসি, রাজু ভাস্কর্য ও ডাস চত্বরে মাইক-বক্সের উচ্চ শব্দের নিত্য-নৈমিত্তিক ঘটনায় দীর্ঘদিনের ভুক্তভোগী। এবার ক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ • সকাল ১১:১২
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৮২ বার পঠিত

শনিবার (৭ ডিসেম্বর) শামসুন্নাহার হলের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আশরেফা খাতুনের আহ্বানে এই প্রতিবাদের আয়োজন করা হয়।

রাত সাড়ে ৯টায় শুরু হয় ডিজে গানে নারীদের পাশাপাশি যুক্ত হন অন্য হলের পুরুষ শিক্ষার্থীও। পরে প্রক্টর এসে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হবে এই মর্মে বিজ্ঞপ্তি দিলে ১১টা নাগাদ শিক্ষার্থীরা হলে ফিরে যান।

এদিকে এ ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ও শিক্ষার্থীদের সমস্যার কথা বিবেচনা করে সন্ধ্যা ৬টার পরে টিএসসি, হল এবং আবাসিক এলাকায় মাইক ব্যবহার করে যেকোনো অনুষ্ঠান সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উচ্চস্বরে স্পিকার/মাইক/গাড়ির হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বজায় রাখার লক্ষ্যে সন্ধ্যা ৬টার পর টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, হল ও আবাসিক এলাকায় স্পিকার/মাইক ব্যবহার করে কোনো অনুষ্ঠান করা যাবে না।