calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / খেলাধুলা / বিশ্বকাপ শেষ বাংলাদেশের হ্যাটট্রিক হারে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ শেষ বাংলাদেশের হ্যাটট্রিক হারে

হ্যাটট্রিক হারে বিশ্বকাপ শেষ বাংলাদেশের। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার কাছে হারের পর এবার নিউজিল্যান্ডের কাছেও বড় ব্যবধানে হেরেছে নিগার সুলতানার দল। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে কিউইদের কাছে বাংলাদেশ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ • সকাল ১০:২২
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৮৭ বার পঠিত

শুক্রবার কেপটাউনে এইদিন টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। উদ্বোধনী জুটিতেই বাংলাদেশকে চাপে ফেলে দেয় সুজি বেটস ও বেজাইডেনহট। দু'জনের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৮.৪ ওভারেই ৭৭ রান আসে কিউইদের স্কোরবোর্ডে। ২৬ বলে ৪৪ রান করে বেজাইডেনহট স্বর্না আক্তারের শিকার হলে ভাঙে এই জুটি।

এরপর এমিলিয়াকে নিয়ে ৩০ রানের জুট গড়েন সুজি, ১৬ রান করা এমিলিয়াকে ফেরান ফাহিমা খাতুন, পরের বলে কোনো রান করার আগেই কিউই অধিনায়ক সুফি ডেভিনকেও ফেরান ফাহিমা। তবে এরপর মেডি গ্রীনকে নিয়ে মাত্র ৪৩ বলে হার না মানা ৮২ রানের জুটি গড়ে তুলেন সুজি। সুবাদে ৩ উইকেট হারিয়ে ১৮৯ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। সুজি ৬১ বলে ৮১ ও গ্রীন অপরাজিত থাকেন ২০ বলে ৪৪ রানে।

১৯০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই ১২ রান সংগ্রহ করে বাংলাদেশ। প্রথম ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে আসে ৬৪ রান। শামিমা সুলতানা ১৪, সুবাহ ৪ ও নিগার সুলতানা আউট হন ১৪ বলে ৮ রান করে। তবে শুরু থেকেই একপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন মুর্শিদা, যাকে পঞ্চম উইকেট জুটিতে যোগ্য সঙ্গ দেন স্বর্না।

মুর্শিদাকে পাশে রেখে দ্রুত ব্যাট চালাতে থাকেন স্বর্না। দুজনে মিলে ৩৪ বলে যোগ করেন ৪৬ রান। দলীয় রান যখন সমান ১০০, তখন ৩৮ বলে ৩০ রান করে ফিরেন মুর্শিদা, পরের ওভারেই একই পথ ধরেন স্বর্নাও। তার ব্যাটে আসে ২২ বলে ৩১ রান। এরপর আর দাঁড়াতে পারেনি কেউ, বিপরীতে হারিয়ে ফেলে আরো ৩ উইকেট। ফলে ৮ উইকেটে ১১৮ রানেই থামে বাংলাদেশের ইনিংস।

৭১ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড। বিপরীতে তিন ম্যাচের সবগুলোতে হেরে বিশ্বকাপ শেষ হয়ে যায় বাংলাদেশের। সেই সাথে বিশ্বকাপে অধরাই থেকে গেল বাংলাদেশের জয়। বিশ্বকাপে টানা ১৫ ম্যাচ হারার লজ্জার রেকর্ড গড়লো বাংলাদেশের মেয়েরা।


tag ট্যাগ: #1111