calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
home হোম / অপরাধ / স্কুলছাত্রের প্রতিবেশীর হাতে প্রাণ গেল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

স্কুলছাত্রের প্রতিবেশীর হাতে প্রাণ গেল

ময়মনসিংহের মুক্তাগাছায় নিখোঁজের আটদিন পর এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রতিবেশীর দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার সকাল ৯টার দিকে উপজেলা চেচুয়ার পানিগড়িয়া এলাকার একটি সরিষা খেতের পাশে পুঁতে রাখা বস্তাভর্তি লাশ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫ • দুপুর ০২:৪৪
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৭৩ বার পঠিত

রিফাত (১২) উপজেলার বড়গ্রাম ইউনিয়নের মির্জাকান্দা এলাকার মফিজুল ইসলামের ছেলে। সে স্থানীয় কাতলসা শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়তো।

স্থানীয় এলাকাবাসী, নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, স্কুলপড়ুয়া রিফাত পরিবারের অভাব ঘুচাতে লেখাপড়ার পাশাপাশি ভ্যান চালাতো। চলতি বছরের ২৭ জানুয়ারি বিকালে তাকে ফোন দেয় পাশের গ্রামের মনির। সাউন্ড বক্স আনতে হবে জানিয়ে তাকে ভ্যান নিয়ে আসতে বলে। এরপর থেকে রিফাতের খোঁজ মিলছিল না।

এ ঘটনায় মুক্তাগাছা থানায় জিডি করেন রিফাতে বাবা। নিখোঁজের আটদিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত সন্দেহে নিহতের প্রতিবেশি মিরাজকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সরিষা খেতের পাশেই পুঁতে রাখা রিফাতের বস্তাভর্তি উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশের ধারণা, ভ্যান ছিনতাই করতেই রিফাতকে গলা কেটে হত্যা করা হয়েছে।

নিহতের ভাই আরিফ হোসেন বলেন, ‘মনিরকে গ্রেফতার করা হলে সব রহস্য বেরিয়ে আসবে। আমি শুধুমাত্র আমার ভাইয়ের হত্যাকারীদের ফাঁসি চাই।’

স্থানীয় বাসিন্দা আকরাম হোসেন বলেন, ‘রিফাতের পরিবার খুবই গরিব। তার মৃত্যু মেনে নেওয়া যাচ্ছে না। প্রতিবেশী হয়ে একটি ভ্যানের জন্য মানুষ কীভাবে হত্যা করতে পারে।’

রিফাতের মৃত্যুতে তার মা আনোয়ারা খাতুন বর্তমানে পাগলপ্রায়। কথা বলতে গেলেই জ্ঞান হারিয়ে ফেলছেন তিনি।

এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনতাই করতেই রিফাতকে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’