calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / খেলাধুলা / বিদেশি ক্রিকেটার জাতীয় লিগে ফিরছে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বিদেশি ক্রিকেটার জাতীয় লিগে ফিরছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিপিএল প্লেয়ার্স ড্রাফটের আগে সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণ আয়োজন করতে চলেছে। এতে সুযোগ পাবেন অনেক তরুণ প্রতিভাবান খেলোয়াড়, তারা পারফর্ম করলে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ৩০ জুলাই ২০২৫ • বিকাল ০৩:১৬
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৮৮ বার পঠিত

লিটন দাসরা শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিরুদ্ধে পরপর টি-টোয়েন্টি সিরিজ জিতেছে, দলের আদল বেশ ভালোই। তবু আরও কিছু ব্যাটার ও বোলার খুঁজে বের করতে পারলে সেটা যথেষ্ট বিকল্প এনে দেবে, ‘ঘরোয়া টি২০ টুর্নামেন্ট না হলে বলা কঠিন (পাওয়া যাবে কিনা), একবার কিছু পারফর্মার পেয়ে গেলে আমরা তাদের গড়ে তুলতে পারব কারণ বিশ্বকাপের প্রস্তুতির জন্য তাদের হাতে ছয় মাস সময় থাকবে।’ গত বছর জাতীয় লিগের টি-টোয়েন্টি আসর হয়েছিলো সিলেটে, বিপিএলের ঠিক আগে হওয়ায় সূচি ছিলো ঠাসা। বিসিবি কর্মকর্তারা নিশ্চিত করেছেন এবার এই টুর্নামেন্ট হবে তিন ভেন্যুতে। থাকবে বিরতি। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৪ অক্টোবর পর্যন্ত হবে খেলা। টুর্নামেন্টে যাতে ভালো উইকেটে খেলা হয় সেদিকটাও মাথায় রাখবেন তারা।

এদিকে স্থগিত হয়ে যাওয়া বাংলাদেশ ক্রিকেট লিগ (বিএসএল)’র চারদিনের প্রতিযোগিতা আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়ার কথা আছে। সেখানে একটি বিদেশি দল যেমন শ্রীলঙ্কা ‘এ’ বা আফগানিস্তান ‘এ’ টুর্নামেন্টে খেলতে পারে কিনা তা নিয়ে আলোচনা চলছে, বিসিবি চায় ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়ন।