calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন
home হোম / অন্যান্য / যা করলে চাঙা হবে আপনার শরীর ও মন পর্যাপ্ত ঘুমিয়েও ক্লান্ত,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

যা করলে চাঙা হবে আপনার শরীর ও মন পর্যাপ্ত ঘুমিয়েও ক্লান্ত,

অফিসের প্রচণ্ড ব্যস্ততায় তো বটেই— এমনকি ছুটির দিনেও ক্লান্ত লাগে সারাক্ষণ। অনেকের ঘুম থেকে ওঠার পরও সবচেয়ে বেশি ক্লান্তি ঘিরে ধরে। শরীরে আয়রনের পরিমাণ কমে গেলেও অনেক সময় সারাক্ষণ ক্লান্ত লাগে। আর শরীরের ওপর একটানা ধকল...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট ২০২৫ • সন্ধ্যা ০৬:২৪
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৯৭ বার পঠিত

চলুন জেনে নেওয়া যাক, কোন খাবার নিয়মিত খেলে আপনার শরীরের ক্লান্তি দূর হবে—

কলা

দ্রুত ক্লান্তি দূর করতে প্রতিদিন নিয়ম করে একটি কলা খান। কারণ কলায় আছে ফাইবার, পটাশিয়াম ও কার্বোহাইড্রেট। এসব উপাদান একত্রে মিলে শরীরকে পুষ্টির পাশাপাশি শক্তিও জোগায়। কোনো ‘এনার্জি ড্রিংক’, ‘এনার্জি বুস্টার’ থেকে অনেক বেশি ভালো কলা। আর কলা প্রাকৃতিক উপায়ে শরীরকে শক্তি প্রদান করে থাকে। শরীরচর্চার আগে ও পরে কলা খেলে উপকার বেশি পাবেন।

কাঠবাদাম

কাঠবাদাম একটু দামি হলেও আপনার শরীরকে শক্তি জোগাতে দ্রুত কার্যকরণ ভূমিকা পালন করবেন। কারণ কাঠবাদামের জুড়ি মেলা ভার। সকালবেলা খালি পেটে ভেজানো বাদাম খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। ভিটামিন ই, ম্যাগনেশিয়াম এবং নানা ধরনের অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর এই কাঠবাদাম শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। 

তবে যারা নিয়ম করে প্রতিদিন কাঠবাদাম রাখছেন, তারা আবার মুঠো মুঠো বাদাম খেয়ে ফেলবেন না। আপনার শরীরের জন্য প্রতিদিন ঠিক ক’টা বাদাম খেলে উপকার পাবেন, সেই হদিস একজন পুষ্টিবিদের কাছ থেকে নেওয়াই ভালো। বেশি খেলে গ্যাস-অম্বল ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা আরও বেড়ে যেতে পারে। কিডনির কোনো সমস্যা রয়েছে, এমন রোগীর ডায়েটেও কাঠবাদাম একেবারেই রাখা যাবে না।

ডিম 

ডিমের মতো সুষম খাবার আর দ্বিতীয়টি নেই। কারণ ডিমে রয়েছে প্রোটিন, ক্যালশিয়াম ও ভিটামিন এ। যে কুসুমকে আপনি অবজ্ঞা করে চলেন, সেই অংশটি খেলেও নানান উপকার মেলে। এতে থাকা ফ্যাট চটজলদি শরীরের ক্লান্তি ভাব দূর করে। ডিম খেলে শরীরের প্রয়োজনীয় প্রোটিন, ভিটামিন ও খনিজের ঘাটতিও মিটে যায়। ফলে শরীর ভেতর থেকে তরতাজা হয়।

ডার্ক চকোলেট

ডার্ক চকোলেট স্বাদে একটু কড়া। কিন্তু ডার্ক চকোলেটে অ্যান্টি-অক্সিডেন্টের পরিমাণ বেশি থাকে। থিয়োব্রোমাইন নামক এই অ্যান্টি-অক্সিডেন্টটি শরীরে শক্তির জোগান দেয়। ফলে স্নায়ু সজাগ রাখতে সাহায্য করে। এ ছাড়া ডোপামিন হরমোনের উৎপাদন এবং ক্ষরণের হার বাড়িয়ে তোলে এই চকোলেট। ফলে মনমেজাজও চাঙা থাকে।