calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / বিনোদন / বলিউডের অন্ধকার জগত নিয়ে কৃতি শ্যানন মুখ খুললেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

বলিউডের অন্ধকার জগত নিয়ে কৃতি শ্যানন মুখ খুললেন

বলিউডের প্রথমসারির অভিনেত্রীদের একজন কৃতি শ্যানন। নিজের চেষ্টা ও পরিশ্রমে তৈরি করেছেন নিজের অবস্থান। শোবিজের চকচকে আলো, লাল গালিচা আর ক্যামেরার ঝলকানির পেছনে লুকিয়ে থাকে চাপা ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী। কাজ করতে গিয়ে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ • দুপুর ০২:৫৭
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৯১ বার পঠিত

ওই সাক্ষাৎকারে অভিনেত্রী দাবি করেছেন বলিউডেও লিঙ্গ বৈষম্য রয়েছে। কৃতি বলেন, ‘পুরুষ অভিনেতারা শুটিং সেটে ভালো গাড়ি পান, ভালো রুম পান। এগুলো শুধু গাড়ি বা রুম নয়, এটা আসলে এক ধরনের বার্তা দেয় যে মেয়েদের স্থান ছোট করে দেখা হচ্ছে।’

শুটিং সেটে অভিনেত্রীদের আগে ডাকা হয়। যেন তারা শুটের জন্য প্রস্তুত থাকেন। অভিনেত্রীর যোগ করেন, ‘আমি নিজে গিয়ে সহকারী পরিচালকদের বলেছি এভাবে করা ঠিক নয়। সবার জন্য একই নিয়ম থাকা উচিত। মানসিকতা বদলানো দরকার।’

বলে রাখা ভালো, কৃতিকে সবশেষ বড়পর্দায় দেখে গিয়েছিল গত বছর মুক্তিপ্রাপ্ত কমেডি ও থ্রিলার গল্পের সিনেমা ‘ক্রু’-তে। বিমান সেবিকার চরিত্রে অভিনয় করেন কৃতি শ্যানন। এই ছবিতে আরও অভিনয় করেছেন কারিনা কাপুর ও টাবু। ছবিটি নির্মাণ করেছেন রাজেশ কৃষ্ণন।