calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন
home হোম / আন্তর্জাতিক / কিছু একটা ঘটবে পুতিনের প্রতিক্রিয়ায় সন্তুষ্ট না হলে : ট্রাম্প
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

কিছু একটা ঘটবে পুতিনের প্রতিক্রিয়ায় সন্তুষ্ট না হলে : ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা দেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘যদি আমি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিক্রিয়ায় অসন্তুষ্ট হই, তাহলে আপনারা দেখতে পাবেন...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ • বিকাল ০৩:২৭
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৮৫ বার পঠিত

হোয়াইট হাউসের ওভাল অফিসে পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাভরকির সঙ্গে সাক্ষাতের সময় সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প। 

ট্রাম্প বলেন, ‘আমার পুতিনের উদ্দেশে কোনো বার্তা নেই, সে জানে আমি কোথায় অবস্থান করছি। সে একদিকে অথবা অন্যদিকে একটি সিদ্ধান্ত নেবে। ’

তিনি বলেন, ‘যা কিছু তার সিদ্ধান্ত হবে, আমরা হয়তো খুশি হবো অথবা অখুশি। আর যদি আমরা অখুশি হই, তাহলে আপনারা কিছু ঘটতে দেখবেন।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কূটনৈতিক প্রচেষ্টা বর্তমানে স্থবির আছে বলে মনে হচ্ছে।  কেননা এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, তিনি রাশিয়া ও ইউক্রেনের নেতাদের মধ্যে একটি বৈঠকের আয়োজন করতে চান, কিন্তু পুতিন এ বিষয়ে আগ্রহ দেখাননি।


 

যদিও ট্রাম্প এখনও স্পষ্ট করে বলেননি যে,পুতিন সহযোগিতা না করলে তিনি কী করবেন।

তবে ট্রাম্প মস্কোর প্রতি নরম মনোভাব রাখার অভিযোগ প্রত্যাখ্যান করেন এবং বলেন, রাশিয়ান তেল কেনার জন্য ভারতের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তা তার কঠোর অবস্থানের প্রমাণ। 

তিনি আরও ইঙ্গিত দেন যে আরও নিষেধাজ্ঞা আসতে পারে।

তিনি বলেন,  আপনি একে ‘কোনো পদক্ষেপ নয়’ বলছেন? আমি এখনো ‘ফেজ টু’ বা ‘ফেজ থ্রি’ করিনি’।  তবে তিনি বিস্তারিত বলেননি।

ট্রাম্প জানান, তিনি খুব শিগগিরই জেলেনস্কির সঙ্গে কথা বলবেন এবং এরপরই জানতে পারবেন পরবর্তী পদক্ষেপ কী হবে।

এদিকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, ট্রাম্প বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলবেন। 

এর আগে জেলেনস্কি ও ইউরোপীয় নেতারা বলেছিলেন, তারা একটি ফোনালাপের প্রত্যাশা করছেন।