calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন
home হোম / আন্তর্জাতিক / ট্রাম্প ইউক্রেন যুদ্ধে ভারতের অর্থায়ন নিয়ে হতাশ : মার্কিন উপদেষ্টা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ট্রাম্প ইউক্রেন যুদ্ধে ভারতের অর্থায়ন নিয়ে হতাশ : মার্কিন উপদেষ্টা

হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেট বলেছেন, ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি নিয়ে 'হতাশ' প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার বাণিজ্য দল। তিনি শিগগিরই ইতিবাচক অগ্রগতির আশা প্রকাশ করেছেন। এক সংবাদ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ • সকাল ১০:১৮
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২১৫ বার পঠিত

যুক্তরাষ্ট্রের অভিযোগ, ভারত রাশিয়ান তেল থেকে মুনাফা করছে। অন্যদিকে ভারতীয় কর্মকর্তাদের ভাষ্য, ইউরোপীয় ইউনিয়ন যখন রাশিয়ান গ্যাস কিনছে তখন কেন শুধুমাত্র ভারতকে আলাদা করে দোষারোপ করা হচ্ছে। চীন রাশিয়ান তেলের সবচেয়ে বড় আমদানিকারক।

যুক্তরাষ্ট্রের আরোপিত ৫০ শতাংশ শুল্ক আগামী ২৭ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। এর আগে ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল এবং রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে অতিরিক্ত ২৫ শতাংশ শাস্তিমূলক শুল্ক চাপানো হয়।

এই সিদ্ধান্তের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, 'ভারতকে লক্ষ্যবস্তু করা অন্যায্য ও অযৌক্তিক' এবং যেকোনো বড় অর্থনীতির মতো ভারতও তার জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের গত মাসের বিবৃতিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে রাশিয়ার ৬৭.৫ বিলিয়ন ইউরোর পণ্য বাণিজ্য হয়েছিল।

এছাড়া, ২০২৩ সালে তাদের ১৭.২ বিলিয়ন ইউরোর সেবা বাণিজ্য ছিল, যা ওই বছর বা পরবর্তীতে ভারতের মোট রাশিয়ার সঙ্গে বাণিজ্যের তুলনায় অনেক বেশি।

২০২৪ সালে ইউরোপের এলএনজি আমদানি ১৬.৫ মিলিয়ন টনে পৌঁছায়, যা ২০২২ সালের রেকর্ড ১৫.২১ মিলিয়ন টনকেও ছাড়িয়ে যায়।

বিবৃতিতে আরও বলা হয়, ইউরোপ-রাশিয়া বাণিজ্যের মধ্যে শুধু জ্বালানি নয়, সার, খনিজজাত পণ্য, রাসায়নিক, লোহা-ইস্পাত, যন্ত্রপাতি ও পরিবহন সামগ্রীও অন্তর্ভুক্ত।

তথ্যসূত্র: এনডিটিভি

tag ট্যাগ: #ট্রাম্প