calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন
home হোম / জাতীয় / ৭ এপ্রিল, শতভাগ অনলাইনে ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

৭ এপ্রিল, শতভাগ অনলাইনে ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

বাংলাদেশ রেলওয়ে এ বছর আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে আজ বুধবার সংবাদ সম্মেলনের কথা রয়েছে। এর আগে মঙ্গলবার রাজধানীর রেলভবনে ‘ঈদ উপলক্ষ্যে ট্রেন...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বুধবার, ২২ মার্চ ২০২৩ • দুপুর ১২:১৭
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৭১ বার পঠিত

বৈঠকের একটি সূত্র জানিয়েছে, সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ এপ্রিল থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে। ওই দিন দেওয়া হবে ১৭ এপ্রিলের টিকিট। অগ্রিম টিকিট বিক্রি চলবে পাঁচ দিন পর্যন্ত। 

অন্যদিকে ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৫ এপ্রিল থেকে। ঈদে বাড়তি চাপ সামলাতে থাকবে ১০ জোড়া স্পেশাল ট্রেন। সেই সঙ্গে শিডিউল বিপর্যয় ঠেকাতে রেলবহরে যুক্ত হবে ১০টি বাড়তি ইঞ্জিন।

এসব বিষয় নিয়ে আজ বুধবার বিস্তারিত জানানো হবে। এ উপলক্ষ্যে দুপুর ১২টায় রেলভবনে সংবাদ সম্মেলন করার কথা রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের।

tag ট্যাগ: #1111