calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / খেলাধুলা / বাংলাদেশ স্পিনই ভরসা সিরিজ জিততে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ স্পিনই ভরসা সিরিজ জিততে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে অনায়াস জয়ে হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। এবার লক্ষ্য সিরিজ জয়। সেই সঙ্গে টানা চার ওয়ানডে সিরিজ হারের হতাশা ঘোচা নোর সুযোগ।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ • বিকাল ০৩:০০
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২৭৭ বার পঠিত


সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ মিরপুরে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শুরু হবে বেলা দেড়টায়। মাত্র ২০৭ করেও প্রথম ওয়ানডেতে ক্যারিবিয়ানদের ৭৪ রানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা।

আজও একই ধরনের উইকেট। মন্থর উইকেটে ব্যাটারদের টিকে থাকার লড়াই। স্পিন সহায়ক উইকেটের কথা মাথায় রেখে বাড়তি স্পিনার হিসাবে বাংলাদেশ দলে নিয়েছে নাসুম আহমেদকে। ওয়েস্ট ইন্ডিজও উড়িয়ে এনেছে স্পিনার আকিল হোসেনকে। অনুমান করাই যায়, আজও স্পিনাররা রাজত্ব করবেন। দুদলই হয়তো চার স্পিনার নিয়ে মাঠে নামবে।

এদিকে কাল বাংলাদেশ দল আগের ম্যাচের দুর্বলতা কাটিয়ে উঠতে অনুশীলন করেছে। আগের ম্যাচে বাংলাদেশের টপঅর্ডার ব্যর্থ হয়েছিল। দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার বলের গতি-টার্ন বুঝতে না পেরে আউট দ্রুত। পরে তাওহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্তও ভুগেছেন একই সমস্যায়। ভেতরে ঢোকা বলে পায়ের মুভমেন্টে ঘাটতি থাকায় ফেরেন তারা। 

সোমবারের অনুশীলনে ফোকাস ছিল ফুটওয়ার্ক ও রোটেশন অব স্ট্রাইক নিয়ে। সেন্টার উইকেটে দুই ঘণ্টার অনুশীলনে ব্যাটারদের বাস্তব ম্যাচ পরিস্থিতির মতো খেলিয়েছেন সিমন্স। 

লক্ষ্য ছিল টার্নিং উইকেটে কীভাবে সামনের বা পেছনের পায়ে ভর দিয়ে খেলতে হবে, সিঙ্গেল নিয়ে ইনিংস এগিয়ে নিতে হবে এবং মাঝের ওভারে কীভাবে চাপ সামলাতে হবে। এসব কৌশল অনুশীলনে বুঝিয়ে দেওয়া হয়। বল করেছেন স্পিনার নাসুম আহমেদ, তানভীর ইসলাম ও রিশাদ হোসেন।

অনুশীলন শেষে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ বলেন, ‘ম্যাচের পরিস্থিতি অনুযায়ী অনুশীলন করানোর চেষ্টা করা হয়েছে।’ 

ক্যারিবীয়রাও বুঝতে পেরেছে স্পিনে কীভাবে খেলতে হবে। তারাও স্পিন সামলানোর কৌশল রপ্ত করার চেষ্টা করেছেন অনুশীলনে। তারাও স্পিন-নির্ভর উইকেটে স্লো বোলারদের সাহায্যপ্রার্থী হয়েছেন।

tag ট্যাগ: #বাংলাদেশ