calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন
home হোম / অন্যান্য / সংগ্রামী নারীর মুখচ্ছবি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

সংগ্রামী নারীর মুখচ্ছবি

আমার জীবনটা সবার মত এতটা সহজ ছিল না। ছোটবেলা থেকেই নিজেকে মানিয়ে নিতে শিখেছি অভাব-অনটনের কঠিন বাস্তবতায়। দিন এনে দিন খাওয়ার সংসার, যেখানে প্রতিটি নিশ্বাসে ছিলো সংগ্রামের ছাপ। তবুও আমার বাবা আমাদের কখনো বুঝতে দেননি সেই...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর ২০২৫ • সন্ধ্যা ০৭:২৬
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২১০ বার পঠিত

আমার ভাই না থাকার শূন্যতা বাবা তাঁর হাড়ভাঙা পরিশ্রম দিয়ে পূরণ করেছেন। যে বয়সে তাঁর আরাম করা উচিত ছিলো, সে বয়সে তিনি মাথার ঘাম পায়ে ফেলে আমাদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেছেন। বুঝে ওঠার আগেই বড় বোনের বিয়ে হয়ে গেলো, আর পরিবারের একমাত্র ভরসা হয়ে উঠলাম আমি। এখন সবাই তাকিয়ে থাকে আমার দিকে, কবে আমি বাবার কষ্টের বোঝা কাঁধে তুলে নেবো।

কোচিংয়ের ফি যোগাড় করা, টিউশন, ছোটখাটো চাকরির পাশাপাশি নিজের পড়াশোনা সবকিছুর চাপ একসাথে বহন করতে গিয়ে কখনো কখনো দম আটকে আসে। তবে চোখে হাজারো স্বপ্ন ভেসে ওঠে, আর বাবার ঘামে ভেজা মুখ মনে পড়লেই সমস্ত ক্লান্তি, হতাশা এক মুহূর্তে মুছে যায়। তখন মনে হয়, না আমাকে পরিবারের দায়িত্ব নিতে হবেই, আমাকেই স্বপ্নের মত বড় হতে হবে।

নারী জীবন বড়ই অদ্ভুত। কখনো কখনো কষ্টে, দুঃখে, হতাশায় ভেঙে পড়লেও আবার নতুন করে উঠে দাঁড়াতে হয়। কারণ পরিবারের হাসি, স্বপ্ন, ভবিষ্যৎ সবকিছুর সাথে নারীর জীবন বাঁধা থাকে। নিজের কষ্টের কথা বুকের ভেতর চেপে রেখে পরিবারকে হাসি উপহার দেওয়াই যেন নারীর নিয়তি। পরিবারের স্বপ্নগুলো পূরণের মাধ্যমেই নারী খুঁজে নেয় নিজের আনন্দ, নিজের সুখ।

আসলে একজন নারীই জানে তার মনের গভীরে লুকানো যন্ত্রণার গল্প। বাইরে থেকে সে হয়তো শক্ত, অটল, দৃঢ় কিন্তু অন্তরের ভেতরে জমে থাকে হাজারো অশ্রু, অপূর্ণতা আর অদম্য সংগ্রামের ইতিহাস। তবুও নারীরা হার মানে না, বারবার ভেঙে গিয়েও আবার গড়ে ওঠে। কেননা, নারী মানেই ধৈর্য, ত্যাগ আর অশেষ ভালোবাসার প্রতিমূর্তি।