calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড ◆ হকারদের পুনর্বাসনেই হতে পারে শপিং মলের সংকটের সমাধান ◆ ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় ক্ষুব্ধ এনইসি, জানাল প্রতিবাদ ◆ ইসরাইলের নির্বাচন কমিশন নির্বাচনের ফল নিয়ে অবস্থান স্পষ্ট করল
home হোম / বিনোদন / বিয়ে-সন্তান: জোড়া সুখবর দিলেন নগরবাউল জেমস
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

বিয়ে-সন্তান: জোড়া সুখবর দিলেন নগরবাউল জেমস

যুক্তরাষ্ট্র প্রবাসী নামিয়া আমিনের সঙ্গে গাঁটছড়া, জুনে এসেছে পুত্রসন্তান জিবরান আনাম

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ • বিকাল ০৩:১০
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২২১ বার পঠিত

দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের প্রায় এক দশক পর নতুন জীবন শুরু করলেন ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি শিল্পী মাহফুজ আনাম জেমস। তিনি সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী নামিয়া আমিন-এর সঙ্গে। শুধু তাই নয়, গত জুনে এই দম্পতির কোল আলো করে এসেছে এক পুত্রসন্তান। সন্তানের নাম রাখা হয়েছে জিবরান আনাম। জেমসের ব্যক্তিগত সহকারী রবিন ঠাকুর গণমাধ্যমকে গায়কের বিয়ে ও বাবা হওয়ার এই জোড়া খবর নিশ্চিত করেছেন।

বাবা হওয়ার অনুভূতি: এই অসাধারণ অনুভূতির কথা জানিয়ে জেমস বলেছেন, "বাবা হওয়ার অনুভূতি এক কথায় অসাধারণ। আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন।"

প্রেম ও পরিণয়: ২০২৩ সালে জেমসের যুক্তরাষ্ট্র ট্যুরের সময় লস অ্যাঞ্জেলেসে নামিয়া আমিনের সঙ্গে তাঁর প্রথম পরিচয় হয়। সেই শোতে আলাপ ও ঘনিষ্ঠতা দ্রুত পরিণয়ের দিকে গড়ায়। ট্যুর শেষে জেমস দেশে ফিরলেও কিছুদিন পরেই নামিয়াও তাঁর টানে বাংলাদেশে চলে আসেন।

দীর্ঘ বোঝাপড়ার পর ২০২৪ সালের ১২ জুন তাঁরা বিয়ে করেন এবং তখন থেকেই জেমসের ঢাকার বনানীর বাসভবনে একত্রে বসবাস করছেন।

সন্তান জন্ম: ২০২৫ সালের ৮ জুন স্থানীয় সময় মধ্যরাত ৩টা ৩৫ মিনিটে নিউ ইয়র্কের হান্টিংটন হসপিটালে নামিয়া ও জেমসের প্রথম পুত্র জিবরান আনাম জন্ম নেয়। জানা যায়, তাদের দুজনের মধ্যে বোঝাপড়া চমৎকার। নামিয়া যুক্তরাষ্ট্রে বেড়ে উঠেছেন এবং সেখানে একজন নৃত্যশিল্পী হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে। নামিয়ার বাবা নুরুল আমিন এবং মা নাহিদ আমিন স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রেই বসবাস করেন।