calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড ◆ হকারদের পুনর্বাসনেই হতে পারে শপিং মলের সংকটের সমাধান ◆ ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় ক্ষুব্ধ এনইসি, জানাল প্রতিবাদ ◆ ইসরাইলের নির্বাচন কমিশন নির্বাচনের ফল নিয়ে অবস্থান স্পষ্ট করল
home হোম / খেলাধুলা / দেশের ক্রিকেট ১০ বছর পিছিয়ে যাবে ‘ভারত খেলতে না এলে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

দেশের ক্রিকেট ১০ বছর পিছিয়ে যাবে ‘ভারত খেলতে না এলে

দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুর কারণে ভারত যদি বাংলাদেশে খেলতে না আসে তাহলে দেশের ক্রিকেট ৫ থেকে ১০ বছর পিছিয়ে যাবে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬ • দুপুর ১২:০৬
history আপডেট: ৮ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৬৩ বার পঠিত

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী (সিইও) সম্প্রতি ‘রেভস্পোর্টজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘ক্রীড়া উপদেষ্টার কথায় সরকার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল; তা ঠিক হয়নি। মোস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে দেওয়া হয়নি বলে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া কোনো ভাবেই যুক্তি সঙ্গত হয়নি।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক এই সাধারণ সম্পাদক আরও বলেন, ‘ভারত যদি সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে খেলতে না আসে তাহলে বাংলাদেশের ক্রিকেট ৫ থেকে ১০ বছর পিছিয়ে যাবে। বর্তমান সরকারের দায়িত্ব, ভারতকে রাজি করিয়ে খেলতে নিয়ে আসা। আশা করছি সেই দৃশ্যই দেখতে পাব।’

সৈয়দ আশরাফ দাবি করেন বাংলাদেশ দলকে ভারতে খেলতে না যাওয়ার জন্য উস্কে দিয়ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসনি নকভি। তিনি বলেন, ‘ক্রিকেট প্রশাসক হিসেবে আমি সততা ও দায়বদ্ধতায় বিশ্বাসী। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বর্তমান প্রধান মহসিন নকভির কথায় বাচ্চা ছেলের মতো প্রভাবিত হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। নকভিও ওঁকে বয়কটের সিদ্ধান্ত চালিয়ে যেতে বলেছিল। শেষ পর্যন্ত কী হল? দিন শেষে কে জিতল?’

মোস্তাফিজ ইস্যুর কারণেই পাকিস্তান ক্রিকেট দল ভারতের বিপক্ষে বিশ্বকাপে ম্যাচ খেলতে চায়নি। পরে অবশ্য এই সমস্যার সমাধান হয়। ১৫ ফেব্রুয়ারি শ্রীলংকার রাজধানী কলম্বোয় ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হয়। যদিও সেই ম্যাচে ভারতের কাছে পাত্তা পায়নি পাকিস্তান ক্রিকেট দল।