calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / বিনোদন / দীপিকা বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

দীপিকা বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন

আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমার অভাবনীয় সাফল্যে বর্তমানে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন রণবীর সিং। স্পাই-থ্রিলার ঘরানার এই সিনেমাটি কেবল ভারতের বক্স অফিসেই রাজত্ব করছে না, বরং বিদেশের মাটিতেও কুড়াচ্ছে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ • দুপুর ১২:৩৬
history আপডেট: ৬ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৮২ বার পঠিত

তবে দুই দিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুখ খুলেছেন দীপিকা পাড়ুকোন। রণবীরের সাফল্য প্রকাশ্যে কেন উদযাপন করছেন না সে বিষয়ে মজার একটি কারণও জানিয়েছেন এই অভিনেত্রী।

 

সিনেমাটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পাওয়ার আগেই তিনি এটি দেখে ফেলেছিলেন, তাই নতুন করে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেননি। এরপর যারা তার অনলাইন উপস্থিতি নিয়ে সন্দেহ প্রকাশ করছিলেন, তাদের উদ্দেশ্যে একটি কৌতুকপূর্ণ মন্তব্য করে পুরো বিষয়টি উড়িয়ে দেন দীপিকা।

সমালোচকদের এক হাত নিয়ে বলিউডের এই শীর্ষ অভিনেত্রী বলেন, ‘যারা সামাজিক যোগাযোগমাধ্যমে আমার উপস্থিতি বা নীরবতা দেখে আমাদের সম্পর্ক বিচার করেন, তাদের জন্য এটি একটি শিক্ষা হতে পারে। আমি সিনেমাটি অনেক আগেই দেখে রণবীরকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছি।’

 

উল্লেখ্য, বলিউডের এই ‘পাওয়ার কাপল’ এর আগেও একাধিকবার বিচ্ছেদের গুঞ্জনের সম্মুখীন হয়েছেন। প্রতিবারই তারা নিজেদের কাজের মাধ্যমে এবং একে অপরের প্রতি সমর্থন জানিয়ে সেসব গুজবকে ভুল প্রমাণ করেছেন। এবারের ঘটনাটিও যে নিছক অনুমাননির্ভর ছিল, দীপিকার সাম্প্রতিক মন্তব্যে তা আবারও স্পষ্ট হয়ে গেল।

tag ট্যাগ: #দীপিকা