calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / অপরাধ / ফিল্মি স্টাইলে তুলে নিয়ে হত্যা চুরির অভিযোগে যুবককে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

ফিল্মি স্টাইলে তুলে নিয়ে হত্যা চুরির অভিযোগে যুবককে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামে ভ্যান চুরির অভিযোগে দুদু (২২) নামের এক যুবককে ফিল্মি স্টাইলে তুলে নিয়ে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার আগে তার শরীরে ও নাকে গরম পানি ঢেলে পৈশাচিক নির্যাতন চালানো হয়।...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: সোমবার, ১৮ মে ২০২৬ • দুপুর ০১:৫৫
history আপডেট: ৫ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৩৪৫ বার পঠিত

অভিযোগ রয়েছে, ওই দিন রাত সাড়ে ৯টার দিকে আসামিরা সংঘবদ্ধভাবে দুদুকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় এবং নির্মমভাবে মারধর করে। একপর্যায়ে তার নাকে গরম পানি ঢেলে নির্যাতন চালানো হয়। নির্যাতনের কারণে দুদুর শরীর নিথর হয়ে পড়লে গুরুতর আহত অবস্থায় তাকে আলমডাঙ্গা হাউসপুরের শরিফুলের ক্লিনিকে নিয়ে যায় নির্যাতনকারীরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুদুকে মৃত ঘোষণা করার পর, তারা কৌশলে মরদেহটি সেখান থেকে সরিয়ে হাউসপুর বটতলায় ফেলে রেখে পালিয়ে যায়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। যেকোনো অপরাধের বিচার আইনি প্রক্রিয়াতেই হতে হবে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে এবং ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।